Advertisement
E-Paper

জেআইপিএমএটি দিয়েছেন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র তরফে প্রকাশ করা হল ফল

৭ জুন আয়োজিত হয়েছিল জেআইপিএমএটি। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৬১টি শহরের ৮১টি কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৫:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জেআইপিএমএটি) ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তাদের ওয়েবসাইটে এই ফল ঘোষণা করেছে।

৭ জুন আয়োজিত হয়েছিল জেআইপিএমএটি। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৬১টি শহরের ৮১টি কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষাটি আইআইএম বোধগয়া এবং আইআইএম জম্মুর পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। এনটিএ-র দেওয়া তথ্য অনুযায়ী, এই পরীক্ষার জন্য মোট ১৩,৮৭৬ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১১,৫২৭ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ৮৩.০৭ শতাংশ পরীক্ষার্থী বসেছিলেন জেআইপিএমএটি-তে। এর মধ্যে মোট ৫,৭৮৫ জন ছাত্রী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ৪,৮৩০ জন পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে, ছাত্রদের মধ্যে ৮,০৯১ জন নথিভুক্ত করেছিলেন এবং ৬,৬৯৭ জন পরীক্ষা দিয়েছেন।

ফল প্রকাশের আগে সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ করেছিল এনটিএ। সেখানে আপত্তি জানানোর সুযোগও ছিল। সেই আপত্তিগুলিই বিবেচনা করে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করার পর ফল ঘোষণা করা হয়েছে বলেই জানিয়েছে এনটিএ।

এনটিএ সূত্রে খবর, এই প্রবেশিকায় উত্তীর্ণ হলেই যে ভর্তি হওয়া যায়, তা নয়। প্রার্থীদের নাম তালিকায় কত নম্বরে রয়েছে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী-সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেই কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি হওয়া যায়।

Management Student

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy