ডায়মন্ড হারবার উইমেন'স ইউনিভার্সিটি দিচ্ছে একাধিক বিষয়ে পিএচডি করার সুযোগ। অনেকেই স্নাতকোত্তরের পর পিএইচডি করতে চান, তাঁরা এ বার খোঁজ নিতে পারেন এই প্রতিষ্ঠানে। ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পিএচডিতে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন, দর্শনশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, উইমেন’স স্টাডিজ়, রসায়ন, ভূগোল, গণিত, প্রাণিবিদ্যা এবং পদার্থবিদ্যা বিষয়ে পিএইচডি করা যাবে। সব মিলিয়ে আসন সংখ্যা ৮৯টি। ভর্তির আবেদন করার জন্য মহিলা প্রার্থীদের স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। সেই সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। পিএইচডি কোর্সের মেয়াদ ন্যূনতম তিন বছরের। সর্বাধিক ছ’বছর পর্যন্ত চলতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ডায়মন্ড হারবার উইমেন'স ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৫ জুলাই বিকেল ৪টে পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।