Advertisement
E-Paper

আইটিআই ট্রেনিদের নিতে হবে ১৫০ ঘণ্টার প্রশিক্ষণ, দুর্ঘটনা-বিমার ব্যবস্থা করতে হবে রাজ্যগুলিকে

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই ট্রেনিরাও পাবেন দুর্ঘটনা-বিমা। রাজ্যগুলিকে এই বিষয়ে দ্রুতই নির্দেশ দিতে চলেছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১১:২৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাতেকলমে প্রশিক্ষণ নিতে হবে আইটিআই ট্রেনিদের। ১৫০ ঘণ্টার ওই প্রশিক্ষণ শিবিরে কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা। কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের তরফে এই বিধি দ্রুতই চালু করা হচ্ছে। পাশাপাশি, কেন্দ্র সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এ-ও নির্দেশ দিয়েছে, যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁদের যাতায়াত, থাকার ব্যবস্থার পাশাপাশি দুর্ঘটনা-বিমাও করাতে হবে।

বৃত্তিমূলক কাজের ক্ষেত্রে রেল, তৈল শোধনাগার, খনি, শক্তি উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ বণ্টনকারী সংস্থায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তাই কেন্দ্রের তরফে ১৫০ ঘণ্টার ‘অন জব ট্রেনিং’-এর মাধ্যমে আইটিআই-এর ট্রেনিদের বিভিন্ন ট্রেডে হাতেকলমে কাজ শেখার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে কাজের চাহিদা অনুযায়ী, দক্ষতা বৃদ্ধিতেও ওই প্রশিক্ষণ সাহায্য করবে।

এ ছাড়াও আইটিআই-এর অধীনে ক্লাসরুমে পড়াশোনার নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে কেন্দ্র। ক্রাফট্‌সম্যান ট্রেনিং স্কিম-এর অধীনে পড়ুয়ারা ১,২০০ ঘণ্টা থেকে সর্বাধিক ১,৫০০ ঘণ্টা পর্যন্ত ক্লাসরুমে প্রশিক্ষণ নিতে পারবেন। কেন্দ্রের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়ারা কী শিখলেন, কাজের ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারছেন, তা খতিয়ে দেখতে বিশেষ পোর্টালের মাধ্যমে নজরদারি চলবে।

নিয়ম অনুযায়ী, আইটিআই কোর্সে ভর্তি হওয়ার পরে তিন মাসের প্রশিক্ষণ যাঁরা সম্পূর্ণ করেন, তাঁদেরই ‘অন জব ট্রেনিং’ দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের থেকে তাঁরা কাজ শিখে নেওয়ার সুযোগ পান। এ ক্ষেত্রে তাঁরা কতটা কাজ শিখতে পারলেন, তার মূল্যায়নও করা হয়ে থাকে। প্রশিক্ষণের সময় পড়ুয়াদের যাতে কোনও দুর্ঘটনার মুখোমুখি না হতে হয়, তা সুনিশ্চিত করেন বিশেষজ্ঞেরা। তবে, প্রতিদিন যাতে আট ঘণ্টার বেশি প্রশিক্ষণ পর্ব না চলে, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Ministry of Skill Development and Entrepreneurship Accidental Insurance job trainning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy