Advertisement
E-Paper

বাণিজ্য এবং আর্থিক ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, কোথায় ভর্তি নেওয়া হবে?

অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এ। ওই বিষয় নিয়ে মাস্টার অফ আর্টস (এমএ) কোর্সটিতে কারা ভর্তি হতে পারবেন, রইল তার সব তথ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:১৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাণিজ্য এবং আর্থিক ব্যবস্থাপনার খুঁটিনাটি নিয়ে পড়তে চান? স্নাতকোত্তর স্তরে মিলবে ওই সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এর তরফে মাস্টার অফ আর্টস (এমএ) ডিগ্রি কোর্সের অধীনে অর্থনীতি পড়ানো হবে। ওই বিষয়ের বিশেষ পত্রে থাকবে ট্রেড অ্যান্ড ফিন্যান্স। যে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট কোর্সটিতে ভর্তি হতে পারবেন।

এ ক্ষেত্রে স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া জরুরি। তবে, যাঁরা এখনও স্নাতক স্তরের তৃতীয় কিংবা চতুর্থ সেমেস্টারের পড়ুয়া, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। একটি লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই পরীক্ষায় অঙ্ক, রাশিবিজ্ঞান, মাইক্রোইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, পাবলিক ফিন্যান্স, ইন্ডিয়ান ইকোনমিক সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকছে। মোট ১২০ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।

দু’বছরের কোর্সটির মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলির আর্থিক লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক ব্যবস্থাপনার খুঁটিনাটি শেখানো হবে। ক্লাসের পঠনপাঠন ছাড়াও গ্রুপ স্টাডি, বিভিন্ন ধরনের কর্মশালার মাধ্যমে পড়ুয়ারা নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।

আগ্রহীরা অনলাইন মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। ২০ মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। ৭ জুন প্রবেশিকা দিতে হবে। জুনের তৃতীয় সপ্তাহে পরীক্ষার ফল ঘোষণার পর জুলাই মাসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।

Economics PG Admission 2026 Online Applications Master of Arts
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy