Advertisement
E-Paper

তথ্য ব্যবহার ও সংরক্ষণের কৌশল শেখার সুযোগ, স্নাতকোত্তরে ওই বিষয় পড়তে পারবেন কারা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রোপার-এর আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ডেটা সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:২১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তথ্যের সঠিক ব্যবহার এবং সংরক্ষণের পদ্ধতি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এ দেশে। ডেটা সায়েন্স বিষয়টির মাধ্যমে তা শিখে নিতে পারেন পড়ুয়ারা। বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের কৌশল ছাড়াও সেই তথ্যের বিশ্লেষণ সংক্রান্ত পাঠ গ্রহণও করা যায় ওই বিষয়টির মাধ্যমে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রোপার।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএস) ডিগ্রি কোর্স করানো হবে। এক বছরের ওই কোর্সটি ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে ব্যাচেলার অফ সায়েন্স (বিএস) ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা করার সুযোগ পাবেন।

তবে, আইআইটি, মাদ্রাজ থেকে যাঁরা ওই ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাই শুধুমাত্র ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওই কোর্সটি করতে আগ্রহীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়। মোট ২০টি আসন সংশ্লিষ্ট কোর্সের জন্য বরাদ্দ করা হয়েছে।

ভর্তি হতে আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এ জন্য আবেদনমূল্য নির্ধারিত হয়েছে ২০০ টাকা। আবেদনের জন্য ১৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকছে। প্রার্থীদের স্নাতকের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

AI and Data Science Course BS Degree in IIT Madras online admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy