Advertisement
E-Paper

আইবিপিএস আরআরবি পিও-র ফলপ্রকাশ, জেনে নিন কী ভাবে দেখবেন

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) আরআরবি পিও পদের প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিট প্রকাশ করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৯
আইবিপিএস আরআরবি পিও-র ফলপ্রকাশ

আইবিপিএস আরআরবি পিও-র ফলপ্রকাশ সংগৃহীত ছবি

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) আরআরবি পিও পদের প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিট প্রকাশ করেছে। মার্কশিটটি আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফল পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইটে দেখতে পাবেন।

কী ভাবে দেখবেন রেজাল্ট?

১. প্রথমেই আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট- https://www.ibps.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজের সিআরপি আরআরবি সেকশনে ক্লিক করতে হবে।

৩. এখানে ‘সিআরপি আরআরবি ফেস ১১’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৪. এর পর একটি নতুন পেজে ‘ডাউনলোড আইবিপিএস আরআরবি পিও প্রিলিমিনারী স্কোরকার্ড’-এ ক্লিক করতে হবে।

৫. নিজের লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করলেই স্কোরকার্ডটি দেখা যাবে।

৬. এরপর পরীক্ষার্থীরা চাইলে সেই মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন।

IBPS IBPS PO Results Scorecard marksheet Bank Job Government Job Employment Recruitment career Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy