Advertisement
E-Paper

আইবিপিএস আরআরবি পরীক্ষার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ফল ঘোষণা; কী ভাবে দেখবেন রেজাল্ট?

মঙ্গলবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস) রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রিলিমিস পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১১
আইবিপিএস আরআরবি পরীক্ষার ফল

আইবিপিএস আরআরবি পরীক্ষার ফল সংগৃহীত ছবি

মঙ্গলবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস) রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রিলিমিস পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা মার্কশিটটি আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট-ibps.in-এ গিয়ে দেখতে পারবেন।

রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমিস পরীক্ষার মার্কশিটটি দেখার জন্য পরীক্ষার্থীদের -

১. প্রথমেই আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট-ibps.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজের বাঁ দিকে 'সিআরপি আরআরবি' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কটি অন্য একটি উইন্ডোতে খুললে 'কমন রিক্রুটমেনট ফেস : রিজিওনাল রুরাল ব্যাঙ্ক ফেস ১১'-এ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. এখানে 'স্কোরস অব অনলাইন প্রিলিমিনারি এক্সাম ফর সিআরপি আরআরবি ১১ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ' লিঙ্কে ক্লিক করতে হবে।

৫. এর পর নিজের লগ-ইন ডিটেলস দিয়ে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।৬. এর পর রেজাল্টটি পিডিএফ ফরম্যাটে নিয়ে পরীক্ষার্থীরা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

যে সমস্ত পরীক্ষার্থী প্রিলিমিস পরীক্ষায় পাশ করবেন, তাঁরা আইবিপিএস আরআরবি-তে নিয়োগের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন। আইবিপিএস আরআরবি-র মূল পরীক্ষাটি আগামী ২৪ সেপ্টেম্বর হবে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড গত ১২ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়ে গেছে।

IBPS office assistant Results Recruitment Preliminary Exam Jobs career bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy