মার্চের শুরুতেই ঘোষণা করা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি-এর চূড়ান্ত ধাপের পরীক্ষার ফল। এ বার ঘোষিত ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট-এর ফলাফলও। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটেই দেখতে পারবেন ফল।
গত জানুয়ারিতেই দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকাই)-এর তরফে আয়োজন করা ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট-এর পরীক্ষা। পরীক্ষা শেষের এক মাসের বেশি সময় পর ঘোষণা করা হল ফলাফল। ফাউন্ডেশন পরীক্ষায় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭,২৩৮ এবং মহিলা ছিল ৫২,৪৫৬। এঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১,৫২৩ জন পুরুষ এবং ৯,৫৭৬ জন মহিলা।
ইন্টারমিডিয়েট-এ গ্রুপ-১ পত্রে ১,০৫,৫২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪,৭৩৩ জন। গ্রুপ-২ পত্রে ৬৯,৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১০,৭৯৮ জন।
আরও পড়ুন:
ফাউন্ডেশন পরীক্ষায় প্রথম তিন স্থানাধিকারিই মহিলা। শীর্ষ স্থানে রয়েছেন মাদুরাইয়ের লোগপ্রিয়া পি পি। ইন্টারমিডিয়েট পরীক্ষাতে প্রথম স্থানাধিকারী এলেনাবাদের কানহাইয়া লাল। পরবর্তী দু’টি স্থানে রয়েছেন দু’জন মহিলা।
পরীক্ষার্থীরা icai.nic.in -এর ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে লগ ইন করলেই ফলাফল দেখা যাবে।