Advertisement
E-Paper

উচ্চশিক্ষায় বাড়ছে মেয়েদের আগ্রহ, সরকারি কোন কোন বৃত্তি প্রকল্পের সুবিধা রয়েছে তাদের জন্য?

সমাজে লিঙ্গসাম্য প্রতিষ্ঠাই ছিল লক্ষ্য। ধীরে ধীরে ভোটাধিকারের পাশাপাশি নারী শিক্ষা প্রসারও আলোচ্য বিষয় হয়ে ওঠে। আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে নানা দেশে। বিংশ এবং একবিংশ শতাব্দীতে এ দেশেও সরকারি স্তরে নানা প্রকল্পের সূচনা হয় মেয়েদের শিক্ষাপ্রসারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৫৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

আন্তর্জাতিক নারী দিবস বিশ্ব জুড়ে পালিত হয় উৎসাহের সঙ্গে। গত শতাব্দীর ৭০ বা ৮০-এর দশকে আমেরিকায় সূচনা হয় নারীবাদী আন্দোলনের। যদিও সে সময় শ্রমজীবী নারীরাই ছিলেন এই আন্দোলনের মুখ। সমাজে লিঙ্গসাম্য প্রতিষ্ঠাই ছিল লক্ষ্য। ধীরে ধীরে ভোটাধিকারের পাশাপাশি নারী শিক্ষা প্রসারও আলোচ্য বিষয় হয়ে ওঠে। আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে নানা দেশে। বিংশ এবং একবিংশ শতাব্দীতে এ দেশেও সরকারি স্তরে নানা প্রকল্পের সূচনা হয় মেয়েদের শিক্ষাপ্রসারে।

সরকারি পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় বেড়েছে আগ্রহী মেয়েদের সংখ্যা। সে ক্ষেত্রে সহায়ক হয় সরকারি বৃত্তি প্রকল্পগুলি—

১। সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস (সিএসএসএস)

আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রীরা দ্বাদশের নম্বরের ভিত্তিতে এই বৃত্তি পেতে পারেন। তবে পারিবারিক আয় হতে হবে বার্ষিক সাড়ে ৪ লক্ষ টাকার কম। পড়ুয়ারা স্নাতকে বার্ষিক ১২,০০০ টাকা এবং স্নাতকোত্তরে ২০,০০০ টাকা বৃত্তি পাবেন।

২। ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ়

স্নাতকোত্তরে পাঠরত পুরুষদের পাশাপাশি মেধাবী মহিলারা পাবেন এই বৃত্তি। এ জন্য তাঁদের বার্ষিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

৩। পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গল গার্ল চাইল্ড

ইউজিসি-র তরফে স্নাতকোত্তরে পাঠরত মহিলাদের দেওয়া হয় এই বৃত্তি। তবে তাঁদের পরিবারের একমাত্র সন্তান হতে হবে। বছরে ৩৬,২০০ টাকা বৃত্তির ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে।

৪। এআইসিটিই প্রগতি স্কলারশিপ স্কিম

টেকনিক্যাল বা প্রযুক্তিগত বিষয় নিয়ে যাঁরা ডিগ্রি বা ডিপ্লোমা স্তরে পড়াশোনা করছেন, সেই মহিলাদের জন্যই এই বৃত্তির ব্যবস্থা। তাঁদের কেন্দ্রীয় সংস্থার তরফে বার্ষিক ৫০,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। তবে পারিবারিক আয় হতে হবে ৮ লক্ষ টাকার কম।

৫। ওয়াইজ় পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ

যাঁরা পিএইচডি করছেন, তাঁদের কেন্দ্রের তরফে মাসিক ফেলোশিপ বাবদ ৩৭,০০০ টাকা দেওয়া হয়। পোস্ট ডক্টরাল ফেলোশিপের ক্ষেত্রে মাসে মহিলাদের ৫৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

৬। ইনস্পায়ার স্কলারশিপ ফর হায়ার এডুকেশন

ইনস্পায়ার স্কলারশিপ পাবেন যাঁরা বিজ্ঞানের স্নাতক বা স্নাতকোত্তরে পাঠরত। মেধার ভিত্তিতে বার্ষিক ৮০,০০০ টাকা বৃত্তি পাবেন।

৭। সাবিত্রীবাই জোতিবা ফুলে ফেলোশিপ ফর সিঙ্গল গার্ল চাইল্ড

পরিবারের একমাত্র কন্যা সন্তান যদি পিএইচডি করেন, তাঁরা এই বৃত্তি পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের বৃত্তির পরিমাণ মাসে ৩৭,০০০ থেকে ৪২,০০০ টাকা হবে।

Fellowship for Girls Scholarship for Girls Government Fellowships for Women Government Scholarships for Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy