Advertisement
E-Paper

নিট পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড পেতে ব্যাঙ্ক তথ্যের দরকার নেই! পদ্ধতি ব্যাখ্যা করল এনটিএ

পরীক্ষার্থীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাইকরণের ফলে অ্যাডমিট কার্ড সংগ্রহে সমস্যা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন। সেই সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১২:২৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

২১ জুনের পুনঃপরীক্ষা দিতে চলেছেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে অনেকেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে উঠতে পারেননি এখনও। কারণ ওই নথি ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করাতে হচ্ছে। এতেই মাত্র ১৬ লক্ষ পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ড পৌঁছেছে।

সমস্যার সমাধানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেওয়ার সুযোগ দিচ্ছে। নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীরা আগে ওই নথি ডাউনলোড করে নিতে পারবেন। পরে তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাইকরণের কাজ সম্পূর্ণ করবেন। এ ক্ষেত্রে পরে ওই প্রক্রিয়া সম্পন্ন করলেও সঠিক সময়ে তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে এনটিএ এক্স হ্যান্ডল মারফত পরীক্ষার্থীদের বিশেষ পরামর্শও দিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, অ্যাডমিট কার্ডের কাগজের নথি সঙ্গে রাখা আবশ্যক। ওই নথি ডাউনলোড করে তার প্রিন্ট আউট পরীক্ষার আগেই যেন করে রাখেন পরীক্ষার্থীরা।

প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য তৈরি হওয়া প্রশ্নপত্র সুরক্ষিত ভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে বায়ুসেনার বিশেষ বাহিনী। আকাশপথে বায়ুসেনার প্রহরার পাশাপাশি, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে আধাসেনাবাহিনীও। ২১ জুন দেশের ৫,৪৪০টি এবং বিদেশের ১৪ টি পরীক্ষা কেন্দ্রে নতুন করে নিট নেওয়া হবে।

NEET Paper Leak Case National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy