Advertisement
E-Paper

ব্যবসায়িক ব্যবস্থাপনার খুঁটিনাটি শেখাবে আইআইএম কলকাতা, কাদের জন্য এই পাঠক্রম?

আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি। প্রয়োজন ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:১৫
IIM Calcutta

আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।

প্রযুক্তির কল্যাণে ক্রমাগত বদলাচ্ছে কাজের দুনিয়া। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রের মতোই ব্যবসায়িক সংস্থাগুলিতেও এসেছে পরিবর্তন। সেখানে প্রযুক্তিগত ও সাংগঠনিক সমস্যা সামাল বিশেষজ্ঞের প্রয়োজন হচ্ছে। এ বার সেই লক্ষ্যেই নতুন বিষয়ের পাঠ দেবে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)।

প্রতিষ্ঠানের তরফে পড়ানো হবে বিজ়নেস ম্যানেজমেন্টের পাঠক্রম। কোর্সের মেয়াদ এক বছর। কোনও সংস্থার ম্যানেজার কী ভাবে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন, তা শেখানো হবে এই পাঠক্রমে। এ জন্য সমসাময়িক সমস্যার পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে নানা কৌশল শেখানো হবে কর্মরতদের।

আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি। প্রয়োজন ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও।

পড়ুয়ারা কোর্স থেকে ফিনানশিয়াল রিপোর্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশনাল এক্সেলেন্স, লিডারশিপ অ্যান্ড পিপল স্কিলস এবং কর্পোরেট অ্যান্ড ফিন্যানশিয়াল মার্কেটস-এর খুঁটিনাটি শিখতে পারবেন।

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। জেনে নিতে পারবেন কোর্স সংক্রান্ত বাকি তথ্যও।

Indian Institute of Management Calcutta course for working professionals Online Courses 2026 Executive Course 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy