Advertisement
E-Paper

ক্রিপ্টোগ্রাফি, ন্যানোকেমিস্ট্রি-র মতো বিষয়ে পিএইচডি করার সুযোগ! কারা আবেদন করতে পারবেন?

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, কলা, বাণিজ্য, ম্যানেজমেন্ট শাখার অধীনে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:৫০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সব সময় যে পড়াশোনা শেষে পড়ুয়ারা কর্পোরেটে চাকরির খোঁজ করেন, তা নয়। অনেকেই তাঁদের পছন্দের বিষয় নিয়ে উচ্চতর শিক্ষা লাভ করতে চান বা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চান। এর জন্য পিএইচডি প্রাপ্ত হওয়া আবশ্যক। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, কলা, বাণিজ্য, ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রার্থীরা ক্রিপ্টোগ্রাফি, ন্যানোকেমিস্ট্রি থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্যাল ইন্টাফারেন্স, বায়োমেডিক্যাল জেনেটিক্স, সেল বায়োলজি, এনভায়রনমেন্টাল ল-এর মতো বিভিন্ন বিষয় বেছে নিতে পারবেন।

প্রার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কলা, বিজ্ঞান, বাণিজ্য, ম্যানেজমেন্ট শাখার অধীনস্থ যে কোনও বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

স্নাতকোত্তরে তাঁদের ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও ভর্তির জন্য প্রার্থীদের রিসার্চ মেথোডলজি এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক পরীক্ষা দিতে হবে। তাতে ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেলে ভর্তি হতে পারবেন।

তবে যাঁরা নেট, গেট কিংবা সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করেছেন, তাঁদের মৌখিক পরীক্ষা দিতে হলেও ৩০ শতাংশ নম্বর পেলেই চলবে। ভর্তি হওয়ার জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি-ও থাকা চাই। অনলাইনে ওই নথির জন্য আবেদন জমা দেওয়া যাবে।

প্রার্থীরা অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য জমা দিতে হবে ২৫০ টাকা। আবেদনের শেষ দিন ১৫ জুন। মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২০ জুন। ২৩ থেকে ২৯ জুনের মধ্যে পরীক্ষার্থীদের ডেকে নেওয়া হবে। ক্লাস শুরু ২০ জুলাই থেকে।

PhD Programme 2026 online admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy