Advertisement
E-Paper

প্রকাশিত আইআইটি জ্যাম-এর ফলাফল, কোন ওয়েবসাইট থেকে সংগ্রহ করবেন মার্কশিট?

পরীক্ষার দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:১৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রকাশিত চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর ফলাফল। পরীক্ষা শেষের এক মাস চারদিনের মাথায় ঘোষণা করা হল প্রবেশিকার ফল।

গত ১৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে জ্যাম-এর আয়োজন করা হয়। পরীক্ষার দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে। বৃহস্পতিবার পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হল ফলাফল। মার্কশিটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের পাশাপাশি তাঁদের র‍্যাঙ্কও উল্লেখ করা থাকবে।

কী ভাবে দেখবেন ফলাফল?

১। পরীক্ষার্থীদের https://joaps.iitb.ac.in/login -এ যেতে হবে।

২। সেখানে এনরোলমেন্ট বা ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৩। লগ ইন করলেই পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিট স্ক্রিনে দেখতে পাবেন।

৪। ভর্তির প্রয়োজনে তাঁদের এর পর সেই মার্কশিট ডাউনলোড এবং প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে হবে।

উল্লেখ্য, জ্যাম-এর মাধ্যমে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রির মতো বিজ্ঞানের নানা ধরনের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। ভর্তি হতে পারেন দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে।

চলতি বছরে দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হয়। তিন ঘণ্টা করে মোট ছ’ঘণ্টায় সাতটি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমার্ধের পরীক্ষা হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়।

Indian Institute of Technology Bombay Joint Admission test for Masters 2026 IIT JAM 2026 IIT JAM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy