Advertisement
E-Paper

বিএলআইএসসি ও একাধিক বিষয়ে পিজি কোর্স, আবেদনের মেয়াদ বৃদ্ধি করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরের পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতক (বিএলআইএসসি)-এও পড়ুয়াদের ভর্তি নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্যই বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:২৭
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তরের পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতক (বিএলআইএসসি)-এও পড়ুয়াদের ভর্তি নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্যই বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনস্থ যে যে বিভাগে ভর্তির সুযোগ রয়েছে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, অর্থনীতি, হিন্দি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি, সমাজবিদ্যা, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স। অন্য দিকে, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্স-এর অধীনে আছে নৃতত্ত্ব, অ্যাপ্ল্যায়েড ম্যাথমেটিক্স, উদ্ভিদবিদ্যা, বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেট্রিক্স, ইলেকট্রনিক্স, মৎস্যবিজ্ঞান, ভূগোল, হিউম্যান ফিজ়িওলজি, মাইক্রোবায়োলজি, পদার্থবিদ্যা, রিমোট সেন্সিং অ্যান্ড জিয়োগ্র্যাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy