Advertisement
E-Paper

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয় ছাড়াও অধীনস্থ যে কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সেগুলি হল— দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ়, বিনোদা ল কলেজ এবং দুর্গাপুর ল কলেজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২০:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে আইন পড়ার সুযোগ। দু’টি কোর্সে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও অধীনস্থ কলেজগুলিতেও সংশ্লিষ্ট কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। এ জন্য অনলাইনেই আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় ছাড়াও অধীনস্থ যে কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সেগুলি হল দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ়, বিনোদা ল কলেজ এবং দুর্গাপুর ল কলেজ। বিএএলএলবি (অনার্স) এবং বিকম এলএলবি (অনার্স)-এর দু’টি কোর্স করানো হবে। দু’টি কোর্সই পাঁচ বছরের।

সংশ্লিষ্ট কোর্সে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তবে ২০২২-এর আগে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে না।

কী ভাবে আবেদন করবেন?

শিক্ষার্থীকে প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকাও জমা দিতে লাগবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy