প্রকাশিত হল আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৬-এর বিষয়ভিত্তিক তালিকা। বিশ্বের সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা পেল ভারতের পাঁচটি আইআইটি প্রতিষ্ঠান এবং একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শুধু তা-ই নয়, মূল তালিকায় আমেরিকা, চিন ও ব্রিটেনের পরেই নাম তুলল ভারত। এ দেশ থেকে ৯৯টি প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে বিশ্বতালিকায়। ২০২৫-এ এই সংখ্যাটি ছিল ৭৯।
পাঁচটি সেরা আইআইটি প্রতিষ্ঠানের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে আইআইটি, দিল্লি ৩৬তম স্থানে এবং আইআইটি, বোম্বে ৪২তম স্থানে রয়েছে। ওই তালিকায় ৬২তম স্থানে আইআইটি, মাদ্রাজ, ৬৪তম স্থানে আইআইটি, খড়্গপুর এবং ৮৪তম স্থানে আইআইটি, কানপুর রয়েছে। ২৬তম স্থানে নাম রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের।
মোট ৫৫টি বিষয়কে চারটি বিভাগে ভাগ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ওই চারটি বিভাগ হল— আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, লাইফ সায়েন্স এবং ন্যাচরাল সায়েন্স। চলতি বছরে বিশ্বের ১০০টি দেশের ১,৯০০টি বিশ্ববিদ্যালয়ের ২১,০০০-এরও বেশি বিষয়ের আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে বিষয়ের ভিত্তিতে সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশিত হয়েছে ১৬তম কিউএস র্যাঙ্কিং-এ।
ভারতের তরফে ৫৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ২০টি বিশ্ববিদ্যালয় প্রথম বার আবেদন করেছিল। হিসাব বলছে, চিন, ব্রিটেন এবং আমেরিকার তুলনায় অনেক বেশি বিষয়ের জন্য আবেদন জানিয়েছিল ভারত। অন্যান্য বছরের তুলনায় ১২০টি নতুন বিষয়ও ছিল।
আরও পড়ুন:
বিজ়নেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্ষেত্রে দেশের মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ওই তালিকায় জায়গা পেয়েছে। এর মধ্যে ২১তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, অহমদাবাদ। ২০২৫-এর তালিকায় ওই প্রতিষ্ঠান ২৭তম স্থান পেয়েছিল।
মোট ৫৫টি বিষয়কে চারটি বিভাগে ভাগ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ওই চারটি বিভাগ হল আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, লাইফ সায়েন্স এবং ন্যাচরাল সায়েন্স।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধীনে কম্পিউটার সায়েন্সে ভারতের ছ’টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম ১০০-র তালিকায় রয়েছে। এর মধ্যে আইআইটি, বোম্বে ৪৪তম এবং আইআইটি, দিল্লি ৪৫তম স্থান অর্জন করেছে। মিনারেল এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ২২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আইআইটি, খড়্গপুর।