Advertisement
E-Paper

স্নাতক ভর্তি! কেন্দ্রীয় ভাবে অনলাইনে জানাতে হবে আবেদন, কবে খুলবে পোর্টাল? ক্লাস শুরু কবে?

সরাসরি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কোনও প্রয়োজন নেই। পড়ুয়াদের কাছে এসএমএস এবং ই-মেল মারফৎ জানিয়ে দেওয়া হবে সব তথ্য। ভর্তির সময়ে শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা করা যাবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৭:৩৫

— প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পরই প্রস্তুতি চলছে কলেজে কলেজে। স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী সোমবার থেকে কেন্দ্রীয় ভাবে পোর্টাল চালু করছে উচ্চশিক্ষা দফতর।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ মে থেকে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই পোর্টালের মাধ্যমে ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন পড়ুয়া একটি বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এ জন্য কোনও ফি লাগবে না। যে সব ভারতীয় পড়ুয়া যে কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনকারী পড়ুয়ারা নিজের পছন্দ মতো তালিকা তৈরি করতে পারবেন।

উচ্চশিক্ষার ওয়েবসাইটে নির্দিষ্ট স্থানে গিয়ে এই আবেদন করা যাবে।

https://banglaruchchashiksha.wb.gov.in

বা, https://wbsche.wb.gov.in লিঙ্কে যেতে হবে।

সেখানে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন’ ক্লিক করে ভর্তির আবেদন করা যাবে।

অথবা সরাসরি https://wbcap.in গিয়েও আবেদন করতে পারেন পড়ুয়ারা।

এর পর মেধার ভিত্তিতে তালিকা তৈরি হবে বলে জানানো হয়েছে। সরাসরি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কোনও প্রয়োজন নেই। পড়ুয়াদের কাছে এসএমএস এবং ই-মেল মারফৎ জানিয়ে দেওয়া হবে সব তথ্য। ভর্তির সময়ে শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা করা যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

জানানো হয়েছে যে ১৮ মে থেকে ১ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। ৯ জুন কলেজ এবং বিষয় ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১৫ জুন বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত বরাদ্দ আসনের আপগ্রেড রাউন্ডের ভিত্তিত ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই সরাসরি যাচাইয়ের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের যেতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। ৬ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

প্রথম পর্যায়ের এই প্রক্রিয়ার পরে দ্বিতীয় পর্যায়ের মপ-আপ রাউন্ড শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন প্রকাশ করা হবে শূন্য আসনের তালিকা। সে দিন থেকে আবেদন করা যাবে ১৬ জুলাই পর্যন্ত। এরপরে ১৯ জুলাই কলেজ ভিত্তিক মেধাতালিকা প্রকাশের পরে ২২ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। পরে ২৬ জুলাই ফের আপগ্রেড রাউন্ডের বরাদ্দ আসনের তালিকা প্রকাশিত হবে। জুলাইয়ের ২৬ থেকে ২৯ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। অগস্টের ২ থেকে ৫ চলবে সরাসরি যাচাই এর প্রক্রিয়া।

Portal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy