Advertisement
E-Paper

প্রকাশিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স ফাইনাল পরীক্ষার ফল, সর্বোচ্চ নম্বর পেলেন পতিয়ালার নূর

দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-এর (আইসিএআই) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৫:৪৩

ছবি: সংগৃহীত।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স ফাইনাল এগ্‌জ়ামের ফল ঘোষণা করল দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। পরীক্ষা শেষের প্রায় এক মাসের মাথায় ফলাফল প্রকাশ করা হল। চলতি বছরের ২-২০ মে পর্যন্ত পরীক্ষা হয়েছিল।

ওই পরীক্ষায় প্রথম হয়েছেন পতিয়ালার নূর সিংলা, পেয়েছেন ৪৯৯ নম্বর (৮৩.১৭ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন হাওড়ার ঋতিজ সরফ, পেয়েছেন ৪৭৫ নম্বর (৭৯.১৭ শতাংশ)। তৃতীয় হয়েছেন ডোম্বিবলির (পূর্ব) সোহন অনিল মঞ্জরেকর। প্রাপ্ত নম্বর ৪৭৩ (৭৮.৮৩ শতাংশ)।

পরীক্ষায় গ্রুপ ১ থেকে উত্তীর্ণ হয়েছেন ৬,৫৫৫ জন। পাশের শতকরা হার ১২ শতাংশ। গ্রুপ ২-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮,৭২৫ জন। শতকরা হিসাবে পাশের হার ২০ শতাংশ। দু’টি গ্রুপের পরীক্ষা যাঁরা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩,৩৪৫ জন, পাশের হার ১৪.০৭ শতাংশ।

পরীক্ষার্থীরা icai.org বা icai.nic.in ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখে নিতে পারবেন। সেখানে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিটও ডাউনলোড করেও নিতে পারবেন।

Exam Results ICAI CA Reult
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy