Advertisement
E-Paper

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা, প্রথম দশে কলকাতার তিন পড়ুয়া

এ বারের পরীক্ষায় পাশ করেছেন ৯২,৭৫৩ জন, এদের মধ্যে ছাত্র ৬৬,৩৮৩ জন এবং ২৬,৩৬৮ জন ছাত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়া‌মিনেশনের ফলাফলে শীর্ষস্থানে রয়েছেন বেশ কয়েকজন কলকাতার পড়ুয়া। তবে, সংখ্যাধিক্য জেলার পড়ুয়ারাদেরই। ১৮ জুনের সাংবাদিক বৈঠকে মেধাতালিকা প্রকাশ করেন রাজ্য জয়েন্ট বোর্ড কর্তৃপক্ষ।

রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যয় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি কলকাতার বিধাননগর এলাকার বাসিন্দা। কোটা থেকে পড়াশোনা করেছেন। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনার সৌঋদ্ধ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন উত্তর দিনাজপুরের পূরব ইন্টারন্যাশনালের ছাত্র উমঙ্গ ভুট। চতুর্থ স্থানাধিকারী রাহুল কোনার উত্তর ২৪ পরগনার দিল্লি পাবলিক স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন শ্রাবণ ভট্টাচার্য, নদিয়ার বিজপুর গার্ডেন হাইস্কুলের ছাত্র।

ষষ্ঠ হয়েছেন অর্হ ভট্টাচার্য, চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের ছাত্র। সপ্তম স্থানাধিকারী সৃজন সুর কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র। অষ্টম স্থান অর্জন করেছেন মণীশ সেনাপতি, তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। নবম হয়েছেন সব্যসাচী লস্কর, কলকাতার বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্র। দশম স্থানাধিকারী দেবজিৎ পাল, কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র।

চলতি বছরের পরীক্ষা ২৪ মে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। এ বারের পরীক্ষায় পাশ করেছেন ৯২,৭৫৩ জন, এদের মধ্যে ছাত্র ৬৬,৩৮৩ জন এবং ২৬,৩৬৮ জন ছাত্রী।

বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে সাংবাদিক বৈঠকে বিশদ ফলাফল জানান রাজ্য জয়েন্ট বোর্ড কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম এবং ত্রিপুরাতেও ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকা আয়োজন করা হয়েছিল। এ বারের পরীক্ষায় মোট পাশের হার ৯৭.৭৪ শতাংশ, এর মধ্যে পশ্চিমবঙ্গে পাশের হার ৭৯.৪২ শতাংশ।

Joint Entrance Examination WBJEE RESULTS WBJEEB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy