Advertisement
E-Paper

জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে গবেষণায় আগ্রহী! শুরুতে কী শিখতে হবে? প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা

পদার্থবিদ্যা, গণিত, অ্যাস্ট্রোনমি নিয়ে যাঁরা বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত, তাঁরা এই প্রশিক্ষণটি নিতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পদার্থবিদ্যার অন্যতম একটি শাখা হল জ্যোতির্পদার্থবিদ্যা তথা অ্যাস্ট্রোফিজিক্স। এই বিষয়টির মাধ্যমে মহাকাশের গ্রহ-নক্ষত্র, ছায়াপথ, ব্ল্যাক হোলের মত মহাজাগতিক বস্তুর গতিবিধি নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে গবেষণায় আগ্রহীদের প্রশিক্ষণের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজ়িক্স।

মহাজাগতিক বস্তু, তাদের বৈশিষ্ট্য এবং মহাবিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলির ভৌত প্রক্রিয়াগুলিকে ব্যাখ্যা করে জ্যোতির্পদার্থবিদ্যা। এরই কিছু বাছাই করা বিষয় নিয়ে গবেষণামূলক কাজের প্রশিক্ষণ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা। পদার্থবিদ্যা, গণিত, অ্যাস্ট্রোনমি নিয়ে যাঁরা বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত, তাঁরা এই প্রশিক্ষণটি নিতে পারবেন।

প্রতিষ্ঠানের তরফে এক্সোপ্ল্যানেটস, সোলার ফিজ়িক্স, স্টার অ্যান্ড ইন্টারস্টেলার মিডিয়াম, ইন্টারগ্যালাকটিক মিডিয়াম, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, কসমোলজি-র মতো বিষয়গুলি নিয়ে চর্চার সুযোগ দেওয়া হবে। ৮ থেকে ১৭ জুন পর্যন্ত, মোট ন’দিন ক্লাস চলবে। ক্লাস করাবেন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা।

Advertisement

আগ্রহীরা অনলাইন পোর্টালের মাধ্যমে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল। মোট ৪০জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। তাঁদের নাম ৫মে ঘোষণা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজ়িক্স।

Indian Institute of Astrophysics Training class Career in Astrophysics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy