গ্বালিয়রের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইটিএম) দিচ্ছে উচ্চস্তরে পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পিএইচডি-র সুযোগ পাবেন আগ্রহীরা। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যানেজমেন্ট অথবা ইলেকট্রনিক্স বিভাগে পিএইচডি-তে আবেদন করা যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই।
আরও পড়ুন:
যদি ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তা হলে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইটিএম গ্বালিয়রের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ২০ এপ্রিল আবেদনপত্র জমা দিতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১ মে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে ১৫ ও ১৬ মে।