Advertisement
E-Paper

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হবে বছরে দু’বার! আর কোন নিয়মে বদল?

২০২৬ শিক্ষাবর্ষ থেকে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) বছরে দু’বার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-এর পরীক্ষা নেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১২:২৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চ্যার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার চূড়ান্ত ধাপের পরীক্ষা বছরে দু’বার নেওয়া হবে। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ওই নিয়ম চালু হতে চলেছে। এর আগে জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর মাসে সিএ-এর চূড়ান্ত ধাপের পরীক্ষা নেওয়া হত।

বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে ভাল ভাবে প্রস্তুতি নিতে পারেন, সে কারণেই বছরে দু’বার পরীক্ষার সিদ্ধান্ত। কারণ সিএ পড়ার সময় বাধ্যতামূলক ভাবে আর্টিকেলশিপ করতে হয় পড়ুয়াদের। প্রশিক্ষণের সঙ্গেই যাতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, সেই বিষয়টিও মাথায় রেখে পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

২০২৬-এ মে এবং নভেম্বর মাসে চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষার দিনক্ষণ বদলানো হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মে-এর বদলে, ওই পরীক্ষা ৫ মে থেকে শুরু হবে। ওই দিন থেকে গ্রুপ এ বিভাগের পরীক্ষা নেওয়া হবে, ৭ এবং ৯ মে পর্যন্ত চলবে। গ্রুপ-বি বিভাগের পরীক্ষা ১১, ১৩ এবং ১৫ মে হতে চলেছে।

Advertisement

তবে, চূড়ান্ত পরীক্ষার সূচি এখনও প্রকাশিত হয়নি। আইসিএআই-এর তরফে দ্রুতই ওই পরীক্ষার দিনক্ষণ এবং নিয়মাবলি জানিয়ে দেওয়া হবে।

The Institute of Chartered Accountants of India Chartered Accountant exam schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy