Advertisement
E-Paper

কেমিক্যাল, মেকানিক্যাল-সহ নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন

ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার অথবা টেকনোলজিতে তিন বছরের স্নাতক এবং দু’বছরের স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রেও ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৪:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে উচ্চস্তরে পড়ার সুযোগ মিলবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান। পিএইচডি-তে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আসন সংখ্যা, ভর্তির যোগ্যতা যাচাই-সহ প্রয়োজনীয় তথ্য বিস্তারিত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে পিএইচডি করতে চান সে সব পড়ুয়া, তাঁরা আবেদন করতে পারবেন। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তাবলি প্রযোজ্য।

যোগ্যতা যাচাই

ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার অথবা টেকনোলজিতে তিন বছরের স্নাতক স্তর এবং দু’বছরের স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রেও আবেদন করতে হলে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

দেশের বাইরের প্রতিষ্ঠানের ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে। দুই বা তিন বছরের মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি ৬৫ শতাংশ নম্বর-সহ থাকলেও আবেদন করা যাবে।

কেউ যদি ৭৫ শতাংশ নম্বর-সহ চার বছরের স্নাতক উত্তীর্ণ হন সংশ্লিষ্ট বিষয়ে, তা হলেও আবেদন করা যাবে।

সংরক্ষিত বিভাগের পড়ুয়াদের জন্য পাঁচ শতাংশ নম্বরে ছাড় দেওয়া হবে।

কোন বিভাগে কত আসন সংখ্যা

আর্কিটেকচার— ৯

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং— ২৩

সিভিল ইঞ্জিনিয়ারিং— ১৩

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং— ২০

কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং— ১১

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং— ৩০

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং— ২৬

ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং— ৪

ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং— ১১

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং— ৪০

মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং— ২৫

ফার্মাসিউটিক্যাল টেকনোলজি— ৮

পাওয়ার ইঞ্জিনিয়ারিং— ২৫

প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং— ১০

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং— ১৩

পিএচডি-তে ভর্তির জন্য প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে ৩০ মার্চের মধ্যে। তবে, আবেদনমূল্য ৫০০ টাকা অনলাইনেই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেই।

Admission 2026 Jadavpur University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy