Advertisement
E-Paper

দ্বাদশের পর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান? রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ভর্তিপ্রক্রিয়া

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোরের তরফে স্নাতক স্তরে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়টি টেকনোলজি শাখার অধীনে পড়ানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১০:৪১

ছবি: সংগৃহীত।

আকাশপথে হাজার হাজার যাত্রী নিয়ে নিত্য যাতায়াত বিমানের। বিমান তৈরির কৌশল নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর। ওই প্রতিষ্ঠানের তরফে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্স করানো হবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা পড়াশোনার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (অ্যাডভান্সড) পাশ করতে হবে। এ ছাড়া পড়ুয়াদের জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জোসা) কাউন্সেলিং-এর তালিকাতেও নাম থাকা চাই। জোসা কাউন্সেলিং-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে ৩০ জুন থেকে। অনলাইনে তথ্য এবং ফি জমা দিতে হবে ৩ জুলাইয়ের মধ্যে।

আকাশপথে চলা বিমান তৈরি করার জন্য জানা চাই এরোডায়নামিক্স, ফ্লাইট মেকানিক্স, প্রোপালশনের মতো বিভিন্ন বিষয়। ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে এই সব বিষয় শেখার সুযোগ দেবে আইআইএসসি। এ ছাড়াও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য গণিত, রাশিবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যার সঙ্গে নিয়মিত ভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে চর্চা করা হবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পড়াশোনার সঙ্গে পড়ুয়ারা হাতেকলমে প্রশিক্ষণ পাবেন। সেই প্রশিক্ষণ কতটা কার্যকর হতে পারে, তা ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে যাচাই করা হবে। উল্লেখ্য, পড়াশোনা করে কতটা জানা গেল, কী কী শেখা গেল— সেই বিষয়টি ক্যাপস্টোন প্রজেক্ট-এর মাধ্যমে যাচাই করা হয়। মূলত স্কুল বা কলেজের পড়াশোনা শেষ হওয়ার পর এই বিশেষ প্রকল্পে কাজ করার সুযোগ থাকে।

ওই প্রতিষ্ঠান থেকে চার বছরের কোর্সটি সম্পূর্ণ হওয়ার পর পড়ুয়ারা এক বছরের মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন। এ ছাড়াও স্নাতকের তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ করেও স্নাতকোত্তরে ভর্তি হওয়ার সুযোগ থাকছে।

UG Admission 2026 IISC Bangalore Engineering Students

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy