বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে ইকুয়েডর। গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটের লড়াইয়ে টিকে তারা। প্রথম দুই ম্যাচে ছন্দ দেখানো জার্মানি হঠাৎ করেই গুটিয়ে গিয়েছে ইকুয়েডরের সামনে। এই হারের জন্য দলকেই দায়ী করেছেন দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান। তাঁর মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন ফুটবলারেরা।
২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন লেরয় সানে। কিন্তু সেই অগ্রগমন ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দু’টি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাঁদের। জার্মান কোচ বলেন, “আমরা খুব ভাল শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তবে এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলিতে নামতে চান নাগেসলম্যান। তিনি বলেন, “হার কখনওই ভাল নয়। সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেটা কাজে লাগাতে হবে। পরের ম্যাচগুলোতে এই ভুল করলে হবে না।”
আরও পড়ুন:
১২ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠলেও এই হারের ফলে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ছুঁয়েছে জার্মানি। বিশ্বকাপে এটি তাদের ২৪তম হার। আর্জেন্টিনাও বিশ্বকাপে ২৪টি ম্যাচ হেরেছে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তবে এই তালিকায় সকলের উপরে মেক্সিকো। ৬৩ ম্যাচ খেলে ২৮টি হেরেছে তারা। ১১৫ ম্যাচ খেলে আর্জেন্টিনা হেরেছে ২৪টি ম্যাচ। ৯০ ম্যাচ খেলে জার্মানিও হেরেছে ২৪টি ম্যাচ। তবে মেক্সিকোর তুলনায় আর্জেন্টিনা ও জার্মানি অনেক বেশি ম্যাচ খেলেছে। ফলে তাদের হারের শতাংশ মেক্সিকোর থেকে কম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১০:৩৫
নকআউটে ব্রাজ়িলের সামনে কঠিন প্রতিপক্ষ! ১৪ দল জায়গা করে নিল পরের রাউন্ডে, কার বিরুদ্ধে কার ম্যাচ, দেখে নিন -
০৯:৩৭
লেকটাউনের পর আর্জেন্টিনা! আবার বিতর্কে মেসির মূর্তি, এ বার লিয়োর ৮৫ ফুটের অবয়ব ঘিরে সমালোচনা দেশেই -
০৩:৩১
বিশ্বকাপে বড় অঘটন! ইকুয়েডরের কাছে হার জার্মানির, নকআউটে দুই দেশই, কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্টও -
১৫:০০
১৪ সন্তানের পিতা, বিশ্বাস করেন বহুগামী সম্পর্কে! হ্যারি কেনের উপর ‘তুকতাক করা’ ঘানার ‘শয়তান’ লড়েছেন নির্বাচনেও -
১২:৪০
মেসি, রোনাল্ডোর মতোই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ওচোয়া! মাত্র ১৯ মিনিট খেলেই অবসর মেক্সিকোর ফুটবলারের