Advertisement
E-Paper

নকআউটে ব্রাজ়িলের সামনে কঠিন প্রতিপক্ষ! ১৪ দল জায়গা করে নিল পরের রাউন্ডে, কার বিরুদ্ধে কার ম্যাচ, দেখে নিন

বিশ্বকাপে ছ’টি গ্রুপের খেলা শেষ হয়ে গিয়েছে। মোট ১৪টি দল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে নকআউটে। তারা কবে মাঠে নামবে, দেখে নিন এক নজরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১০:৩৫
football

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ছ’টি গ্রুপের খেলা শেষ হয়ে গিয়েছে। মোট ১৪টি দল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে নকআউটে। কয়েকটি দলের প্রতিপক্ষও নির্দিষ্ট হয়ে গিয়েছে। বাকিরা এখনও অপেক্ষায়। নকআউটে এই ১৪ দল কে, কার বিরুদ্ধে খেলবে, দেখে নিন এক নজরে।

গ্রুপ এ

মেক্সিকো (তিন ম্যাচে ৯ পয়েন্ট)

গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। তিনটি ম্যাচই জিতেছে তারা। প্রথম তিন গ্রুপে তারাই একমাত্র দেশ যারা তিনটি ম্যাচই জিতেছে। নকআউটের প্রথম রাউন্ডে সি, ই, এফ, এইচ ও আই গ্রুপের মধ্যে কোনও একটি তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে আয়োজক দেশ। ২ জুলাই ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় সেই ম্যাচও নিজেদের দেশের মাটিতে খেলবে তারা।

দক্ষিণ আফ্রিকা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের এক আয়োজক দেশ কানাডার বিরুদ্ধে খেলতে নামবে তারা। লস অ্যাঞ্জেলেসে হবে সেই ম্যাচ।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ বি

সুইৎজ়ারল্যান্ড (তিন ম্যাচে ৭ পয়েন্ট) 

তিন ম্যাচের মধ্যে দু’টি জিতে ও একটি ড্র করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে গিয়েছে সুইৎজ়ারল্যান্ড। ভাল দেখাচ্ছে তাদের। তবে নকআউটে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ই, এফ, জি, আই ও জে গ্রুপের মধ্যে কোনও এক তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে কানাডার মাটিতে খেলবে তারা। ৪ জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে হবে সেই ম্যাচ।

কানাডা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)

আয়োজক দেশ কানাডা একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। ফলে নকআউটে আমেরিকায় গিয়ে খেলতে হবে তাদের। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে তারা।

বসনিয়া ও হারজেগোভিনা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)

গোলপার্থক্যে কানাডার থেকে নীচে শেষ করেছে বসনিয়া। ৪ পয়েন্ট পাওয়ায় তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সকলের আগে নকআউটে উঠেছে তারা। ২ জুলাই ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় সান ফ্রান্সিস্কোতে আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে তারা।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ সি

ব্রাজ়িল (তিন ম্যাচে ৭ পয়েন্ট)

প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও পরের দু’টি ম্যাচ সহজে জিতেছে ব্রাজ়িল। গ্রুপ শীর্ষেই শেষ করেছে তারা। ২৯ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় হিউস্টনে তাদের নকআউটের ম্যাচ খেলতে নামবে তারা। তবে শুরুতেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। ফিফা ক্রমতালিকায় এশিয়ার এক নম্বর দেশ জাপানের বিরুদ্ধে খেলতে নামবেন পাঁচ বারের বিশ্বজয়ীরা।

মরক্কো (তিন ম্যাচে ৭ পয়েন্ট)

ব্রাজ়িলের সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মরক্কো। নকআউটে তারা খেলতে নামবে ৩০ জুন ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায়। এফ গ্রুপের শীর্ষে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে তারা। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে মরক্কোকে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ ডি

আমেরিকা (তিন ম্যাচ ৬ পয়েন্ট)

মেক্সিকো ও কানাডার পর তৃতীয় আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপের নকআউটে উঠেছে আমেরিকা। গ্রুপ শীর্ষে শেষ করায় নকআউটে সহজ প্রতিপক্ষ তাদের সামনে। ২ জুলাই ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় সান ফ্রান্সিস্কোতে বসনিয়া ও হারজেগোভিনার বিরুদ্ধে খেলবে তারা।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অস্ট্রেলিয়া (তিন ম্যাচে ৪ পয়েন্ট)

সম্ভবত সবচেয়ে কম পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করবে অস্ট্রেলিয়া। মাত্র ৪ পয়েন্ট নিয়েই তারা সরাসরি জায়গা করে নিয়েছে নকআউটে। ৩ জুলাই ভারতীয় সময় রাতে সাড়ে ১১টায় ডালাস স্টেডিয়ামে খেলতে নামবে তারা। মিশর, ইরান বা বেলজিয়ামের মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলবে তারা।

গ্রুপ ই

জার্মানি (তিন ম্যাচে ৬ পয়েন্ট)

১২ বছর পর নকআউটে উঠেছে জার্মানি। শেষ করেছে গ্রুপ শীর্ষে। ২৯ জুন ভারতীয় সময় রাত ২টোয় বস্টনে খেলতে নামবে তারা। এ, বি, সি, ডি ও এফ গ্রুপের তৃতীয় স্থানে থাকা কোনও দলের বিরুদ্ধে খেলবে তারা।

আইভরি কোস্ট (তিন ম্যাচে ৬ পয়েন্ট)

প্রথম বার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। জার্মানির সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে তারা। ৩০ জুন রাত সাড়ে ১০টায় খেলতে নামবে আফ্রিকার এই দেশ। ফ্রান্স বা নরওয়ের মধ্যে এক দেশের বিরুদ্ধে খেলতে হতে পারে তাদের।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ এফ

নেদারল্যান্ডস (তিন ম্যাচে ৭ পয়েন্ট)

নেদারল্যান্ডস শেষ করেছে গ্রুপ শীর্ষে। নকআউটে তারা খেলতে নামবে ৩০ জুন ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায়। প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো।

জাপান (তিন ম্যাচে ৫ পয়েন্ট)

দ্বিতীয় স্থানে শেষ করে নকআউটে উঠেছে জাপান। কিন্তু শুরুতেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। ২৯ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় হিউস্টনে তাদের নকআউটের ম্যাচ খেলতে নামবে তারা। প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ জে

আর্জেন্টিনা (দু’ম্যাচে ৬ পয়েন্ট)

ছ’টি গ্রুপের বাইরে এখনও পর্যন্ত একমাত্র আর্জেন্টিনা নকআউটে জায়গা করে নিয়েছে। পর পর দু’ম্যাচ জিতেছেন লিয়োনেল মেসিরা। গ্রুপ শীর্ষেই শেষ করবে আর্জেন্টিনা। ৩ জুলাই মধ্যরাত সাড়ে ৩টেয় নকআউটে নামবে তারা। স্পেন, উরুগুয়ে বা কাবো ভার্দের মধ্যে এক দলের মুখোমুখি হবে তারা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২৩ মিনিট আগে
fifa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy