Advertisement
E-Paper

মাছ ধরতে জাল ফেলেছিলেন, উঠল ভয়ঙ্কর অ্যানাকোন্ডা! দেখে আত্মারাম খাঁচাছাড়া মৎস্যজীবীর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় অ্যামাজ়ন অঞ্চলে নৌকায় থাকা এক জেলেকে একটি বিশাল অ্যানাকোন্ডার সঙ্গে দেখা গিয়েছে। ভিডিয়োয় দাবি, যুবক মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, কিন্তু মাছের বদলে জালে ধরা পড়ে অ্যানাকোন্ডা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১১:২৭
Video shows man throw net in the river to catch fish, anaconda got trapped instead

ছবি: ইনস্টাগ্রাম।

নদীর তীরে মাছ ধরছিলেন যুবক! জালে সজোরে টান পড়তেই সজাগ হয়ে যান তিনি। তবে হ্যাঁচকা টানে জাল টেনে নৌকায় তুলতেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল তাঁর। কারণ মাছের বদলে জালে উঠে এসেছে মস্ত এক অ্যানাকোন্ডা! অ্যামাজ়নের জঙ্গলে এক জেলের সঙ্গে ঠিক তেমনটাই ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় অ্যামাজ়ন অঞ্চলে নৌকায় থাকা এক যুবককে একটি বিশাল অ্যানাকোন্ডার সঙ্গে দেখা গিয়েছে। ভিডিয়োয় দাবি, যুবক মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, কিন্তু মাছের বদলে জালে ধরা পড়ে অ্যানাকোন্ডা। এর পর ভয়ঙ্কর সাপটিকে ধরে ক্যামেরার দিকে দেখাতে দেখা যায় যুবককে। সেই দৃশ্য দেখে যে কোনও সাধারণ মানুষের গা শিউরে উঠতে বাধ্য। সাপটি এতটাই বিশাল যে এটি অনায়াসেই বেশ কয়েক জন মানুষকে গিলে ফেলতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল সাপটির মাথা, যুবক জেলের মাথার চেয়েও অনেক বড় সেটি। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পন্তোদেভিস্তাএবিআর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশের আবার দাবি, জালে আটকা পড়ার আগেই মৃত্যু হয়েছিল অ্যানাকোন্ডাটির। সে কারণেই মৎস্যজীবী ওই যুবক সহজেই তাকে ধরতে পেরেছিলেন। এক নেটগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখার পর আমার শ্বাসকষ্ট হচ্ছে। জীবনে এত বড় সাপ আমি কখনও দেখিনি। সাপটির মাথা যুবকের মাথার থেকে বড়়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপটি মনে হয় মৃত। তাই সহজে ধরে রাখা গিয়েছে। যদি এটি জীবিত থাকত, তবে বুঝতাম কত সাহসী।’’

Viral Video Snake Viral Video Anaconda Amazon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy