যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ় এবং ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তরফে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে যে সব পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই), মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ ফার্মেসি (এমফার্ম), মাস্টার অফ আর্কিটেকচার-সহ অন্যান্য বিভাগে ভর্তির আবেদন করতে চান, তাঁরা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। পড়া যাবে আর্কিটেকচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো-সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি-সহ একাধিক বিষয়ে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণেরা সুযোগ পাবেন। তবে, প্রতিটি বিভাগে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
শিক্ষার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দিতে হবে। ৩০ জুন পর্যন্ত চলবে ভর্তির আবেদন প্রক্রিয়া। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওই বিজ্ঞপ্তি থেকেই।