Advertisement
E-Paper

পরীক্ষা শেষের ১৬ দিন পর প্রকাশিত হল কুয়েট ইউজি-র ফল, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের বেশি

এ বছর মোট ১৫,৬৮,৮৬৭ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১১,৬৪,০৯৮ জন পরীক্ষায় বসেন। মোট ১৯ দিন ধরে ৩৫টি ভাগে দেশ ও বিদেশের ৩২১টি শহরে (ভারতের বাইরে ১৩টি শহর-সহ) কম্পিউটার ভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৫:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে প্রকাশ করা হল স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর ফল। এনটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফলাফল।

এ বছর মোট ১৫,৬৮,৮৬৭ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১১,৬৪,০৯৮ জন পরীক্ষায় বসেন। মোট ১৯ দিন ধরে ৩৫টি ভাগে দেশ ও বিদেশের ৩২১টি শহরে (ভারতের বাইরে ১৩টি শহর-সহ) কম্পিউটার ভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ১৩টি ভাষায় এবং ৩৭টি ভিন্ন বিষয়ের ওপর এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল।

কী ভাবে দেখবেন ফল?

প্রথমে কুয়েট ইউজি-র ওয়েবসাইটে (https://cuet.nta.nic.in/) যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই ফলাফলের বিজ্ঞপ্তি এবং লিঙ্ক দু’টিই পাওয়া যাবে।

এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।

তা হলেই ফল দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।

পরবর্তী প্রয়োজনের জন্য তা ডাউনলোড করে রাখা যেতে পারে।

এনটিএ গত ১১ মে থেকে কুয়েট ইউজি শুরু করেছিল। এর মাঝে ইদের জন্য ২৮ মে-র পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছিল। সব মিলিয়ে ৭ জুন পরীক্ষা শেষ করে। যদিও ৩০ মে যান্ত্রিক গোলযোগের কারণ পরীক্ষা দিতে পারেননি ৩,৭৬৫ জন। পরে সেই পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হয়েছিল। দেশের ২০০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য এটিই হল প্রধান প্রবেশিকা।

এনটিএ জানিয়েছে, ফলপ্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলি তাদের নির্ধারিত সূচি অনুযায়ী মেধাতালিকা ও কাউন্সেলিং-এর দিন ঘোষণা করবে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই কুয়েট ইউজি-র মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিছু কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা নিতে পারে। বিষয়ভিত্তিক কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন-সহ প্রয়োজনীয় তথ্য এনটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

CUET UG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy