Advertisement
E-Paper

যুদ্ধের আবহেই সৌদি আরবে হচ্ছে জেইই মেন, পড়ুয়াদের কথা ভেবে পরীক্ষাকেন্দ্র বদল করল এনটিএ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচে জর্জরিত সৌদি আরবও। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এনটিএ-র কাছে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের আবেদন করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৬:১১
শুরু হয়েছে জেইই মেন ২০২৬-এর দ্বিতীয় পর্ব।

শুরু হয়েছে জেইই মেন ২০২৬-এর দ্বিতীয় পর্ব। — প্রতীকী চিত্র।

শুরু হয়ে গিয়েছে চলতি বছরের দ্বিতীয় পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই মেন)। দেশজুড়ে এই পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তবে, শুধু দেশেই নয়, বিদেশেও পরীক্ষা নিচ্ছে এনটিএ। সৌদি আরব-সহ আর ১৩টি দেশে পরীক্ষা শুরু হয়েছে।

কিন্তু, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচে জর্জরিত সৌদি আরবও। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এনটিএ-র কাছে পরীক্ষাকেন্দ্র যদি পরিবর্তনের আবেদন করেছিলেন। এনটিএ-র তরফে সদর্থক সাড়া মিলেছে।

যুদ্ধপ্রবণ এলাকাগুলিকে বাদ দিয়ে ফের পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়। এনটিএ-র সঙ্গে সহযোগিতা করছে রিয়াধের ভারতীয় দূতাবাস। তারা জানিয়েছে, ইতিমধ্যে শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়ে গিয়েছে জেইই মেন। পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা রয়েছে। কোনও রকম সমস্যা তৈরি হলে পড়ুয়াদের পাশে ভারতীয় দূতাবাস রয়েছে বলেই আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

২ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবেশিকা। এই পরীক্ষা হবে ৪, ৫, ৬, ৭ এবং ৮ এপ্রিল। ভারতের প্রায় ৩০৪টি শহরে পরীক্ষা নিচ্ছে এনটিএ। মোট ৫৬৬টি পরীক্ষাকেন্দ্রে হচ্ছে পরীক্ষা। দেশ বিদেশ মিলিয়ে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছেন এই প্রবেশিকায়।

NTA JEE Main 2026 JEE Main NTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy