Advertisement
E-Paper

কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ! কোন পদের জন্য?

প্রার্থীদের এই পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২১:৫৭
কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ।

কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ। সংগৃহীত ছবি।

ইছাপুরের এক নম্বর কেন্দ্রীয় বিদ্যালয় বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে নিয়োগের জন্য একটি ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন করা হবে।

প্রার্থীদের এই পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ১০ টি শাখার সঙ্গে মিলিত ভাবে 'স্পেশাল এডুকেটর'দের প্যানেল তৈরির জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতামান:

এই পদের জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এ ছাড়া, আবেদনকারীদের 'স্পেশাল এডুকেশন'-এ ডিপ্লোমা বা সার্টিফিকেট বা বিএড ডিগ্রি থাকতে হবে।

আকাঙ্ক্ষিত যোগ্যতামান:

চাকরিপ্রার্থীদের কম্পিউটারের প্রয়োগ পদ্ধতি সংক্রান্ত জ্ঞান থাকলেও ভাল হয়।

ইন্টারভিউয়ের দিনক্ষণ:

এই পদে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াটি আগামী ২৬ নভেম্বর সকাল ১০ টা থেকে আয়োজন করা হয়েছে।

ইন্টারভিউয়ের স্থান:

নিয়োগের ইন্টারভিউটি ইছাপুরের কেন্দ্রীয় বিদ্যালয় ১-এই আয়োজন করা হবে।

ইন্টারভিউয়ের দিন চাকরিপ্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত থাকতে হবে।

Kendriya Vidyalaya Kendriya Vidyalaya Ishapore Recruitment Special Educator Jobs Employment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy