E-Paper

জেইই মেন-এ সেরা কুন্তল

ভাতার এমপি হাই স্কুলের ছাত্র কুন্তল ২০২৩-এ মাধ‍্যমিকে দ্বাদশ এবং ২০২৫-এ উচ্চ মাধ্যমিকে রাজ‍্যে পঞ্চম স্থানাধিকারী। তবে গত বার জয়েন্টে আইআইটিতে পড়ার উপযোগী ফল না হওয়ায় তিনি এক বছর নিবিড় অনুশীলনে জেইই মেন-এর জন‍্য তৈরি হচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:২০

—প্রতীকী চিত্র।

তাঁর বাবা প্রাথমিক স্কুল শিক্ষক, মা ইতিহাসের স্কুল শিক্ষিকা। পূর্ব বর্ধমানের বলগোনার ১৯ বছরের তরুণ কুন্তল চৌধুরী এ বার কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় (জেইই মেন) পশ্চিমবঙ্গের প্রথম স্থানাধিকারীর গরিমা অর্জন করেছেন।

ভাতার এমপি হাই স্কুলের ছাত্র কুন্তল ২০২৩-এ মাধ‍্যমিকে দ্বাদশ এবং ২০২৫-এ উচ্চ মাধ্যমিকে রাজ‍্যে পঞ্চম স্থানাধিকারী। তবে গত বার জয়েন্টে আইআইটিতে পড়ার উপযোগী ফল না হওয়ায় তিনি এক বছর নিবিড় অনুশীলনে জেইই মেন-এর জন‍্য তৈরি হচ্ছিলেন। ৯৯ পার্সেন্টাইলের ঘরে নম্বর পেয়ে কুন্তল এ বার দেশে প্রথম ৩০ জনের এক জন। এর পরে তিনি জেইই অ‍্যাডভান্সড-এ বসার সুযোগ পাবেন। কুন্তল বলেন, “দেশের সেরা পাঁচটি আইআইটির কোনও একটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আমার লক্ষ্য।”

বাংলা মাধ‍্যম স্কুলের ছাত্রটি জেইই মেন ইংরেজিতে দিয়েছেন। দু’টি ধাপে এই পরীক্ষায় সেরা ফলের ভিত্তিতে ১০০ পার্সেন্টাইলের নম্বর ছুঁয়েছেন ২৬ জন। তাঁদের মধ‍্যে দু’জন অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ও অনগ্রসর শ্রেণিভুক্ত। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার পরীক্ষার্থীরা বেশি ভাল ফল করেছেন। ৮ লক্ষাধিক পরীক্ষার্থী এ পরীক্ষায় বসেন। আড়াই লক্ষের মতো জেইই অ‍্যাডভান্সড-এ বসার সুযোগ পাবেন। জানুয়ারি ও এপ্রিলে ন‍্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষাটি আয়োজন করে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Joint Entrance Joint Entrance Mains

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy