Advertisement
E-Paper

এসএসসি সিজিএল পরীক্ষার রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হল

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল)পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের সময়সীমা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৪:১৩
এসএসসি সিজিএল পরীক্ষার রেজিস্ট্রেশন

এসএসসি সিজিএল পরীক্ষার রেজিস্ট্রেশন সংগৃহীত ছবি

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল)পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের সময়সীমা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল। যাঁরা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাঁরা নির্দিষ্ট সময়সীমার আগে রেজিস্ট্রেশন করিয়ে ফেলতে পারেন।

পরীক্ষার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমেই এসএসসি-র সরকরি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজের ডানদিকে 'নিউ ইউসার?রেজিস্টার নাউ' অপশনে ক্লিক করতে হবে।

৩. রেজিস্ট্রেশনের পর, সমস্ত তথ্য সঠিক ভাবে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে।

৪. এ বার, সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত নথি আপলোড করতে হবে।

৫. সমস্ত তথ্য সঠিক ভাবে দেওয়া হয়েছে কি না তা যাচাই করে নিয়ে, বরাদ্দ আবেদনমূল্যটি জমা করার পর আবেদনপত্রটিও জমা করে দিতে হবে।

৬. আবেদনপত্রটি জমা করার পর সেটি ডাউনলোড করে পরীক্ষার্থীরা নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

যে পরীক্ষার্থীরা এসএসসি সিজিএল পরীক্ষাটি দিতে চান, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি হল:

১. অনলাইন আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ দিন: ১৩ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

২. অফলাইন চালান সংগ্রহ করার শেষ দিন ১৩ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

৩. অনলাইনে আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্যটি জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

৪. ব্যাঙ্ক চলাকালীন চালানের মাধ্যমে আবেদনমূল্যটি জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।

৫. আবেদনপত্রটিতে কোনও ভুল থাকলে শুধরে নিতে পারবেন ১৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।

Staff Selection Commission Registration Examination Application application form Recruitment career Government Jobs Education Jobs Employment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy