Advertisement
E-Paper

নিট পিজি কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচি প্রকাশ, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কবে থেকে?

পরীক্ষার্থীরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে সম্পূর্ণ সময়সূচিটি দেখে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ২০:৪৮
নিট পিজি কাউন্সেলিং।

নিট পিজি কাউন্সেলিং। প্রতীকী ছবি।

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের 'স্ট্রে ভ্যাকেন্সি' রাউন্ডের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে সম্পূর্ণ সময়সূচিটি দেখে নিতে পারবেন।

সর্বভারতীয় কোটার এবং কেন্দ্রীয় ও ডিমড প্রতিষ্ঠানের জন্য 'স্ট্রে ভ্যাকেন্সি' রাউন্ডগুলি ২৮-২৯ নভেম্বরের মধ্যে আয়োজিত হবে। রাজ্য স্তরে এই কাউন্সেলিং প্রক্রিয়া ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমস্ত ক্যাটেগরির প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে ২ ডিসেম্বরের মধ্যে রিপোর্টিং করতে হবে।

নিট পিজির শিক্ষাবর্ষটি গত ২০ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে। এ ছাড়া,উত্তরপ্রদেশ ও কর্নাটকে নিট পিজি কাউন্সেলিংয়ের মপ আপ রাউন্ডটিও কিছু দিন আগে আয়োজিত হয়েছে।

NEET PG counselling Stray Vacancy Round Medical MCC Medical Counselling Committee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy