Advertisement
E-Paper

নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর অস্থায়ী ফলাফল ঘোষণা করল এমসিসি

আসন বরাদ্দের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাঁদের নির্ধারিত প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২-এর মধ্যে রিপোর্ট করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৭:১২
নিট এসএস।

নিট এসএস। প্রতীকী ছবি।

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-এর তরফ থেকে অস্থায়ী (প্রভেশনাল) ফলাফল ঘোষণা করা হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট ফর সুপার স্পেশালিটি (নিট এসএস) কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর জন্য। এমসিসি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন ফলাফল। এমসিসি-র তরফ থেকে খুব শীঘ্রই নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর আসন বরাদ্দের ফলাফল ঘোষণা করা হবে। তবে, আসন বরাদ্দের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাঁদের নির্ধারিত প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২-এর মধ্যে রিপোর্ট করতে হবে।

এক নজরে দেখে নিন, নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর অস্থায়ী ফলাফল দেখবেন কী ভাবে:

https://mcc.nic.in/#/home এমসিসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।

হোম পেজ থেকে সুপার স্পেশালিটি-তে যেতে হবে।

এস এস প্রভেশনাল রেজাল্ট ২০২২ রাউন্ড ১-এর লিঙ্কে যেতে হবে।

নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর আসন বরাদ্দের ফলাফল দেখতে পাওয়া যাবে।

পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে রাখতে পারেন।

https://mcc.nic.in/#/home এই লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

NEET NEET SS counselling Seat Allotment Doctors Notice

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy