Advertisement
E-Paper

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য চাই বিশেষ পাঠক্রম, এনএসওইউ-তে শুরু হচ্ছে এমএডএ-এ ভর্তির প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তরের (এমএড) কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ওডিএল)। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:০৯
এনএসওইউ।

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

শিক্ষকতা পেশা হিসাবে দায়িত্ব-নির্ভর। আর সেই পেশাতেই যখন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে কাজ করতে হয়, তখন যেন আরও বেশি দায়িত্ব থেকে যায়। তাঁদের কোন কৌশলে সহজ ভাবে পড়াশোনা শেখানো যায়, তা জানাও খুবই প্রয়োজনীয়। এই বিভাগে শিক্ষকতা পেশা নির্বাচনের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের, বিশেষ পড়াশোনার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ শুরু হয়েছে এমএড স্পেশ্যাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তরের (এমএড) কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশ্যালাইজ়েশন করা যাবে, সেগুলি হল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজেবিলিটিস (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার এই কোর্স আয়োজনের দায়িত্বে থাকবে। সব মিলিয়ে মোট আসনসংখ্যা ৬০। কোর্স ফি-র পরিমাণ ৮৫,০০০ টাকা।

কোর্সে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রাথমিক বাছাইয়ের পর কাউন্সেলিয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। রাজ্যের কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার থেকেই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা ১২ মে থেকে ৬ জুন জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা বিজ্ঞপ্তি থেকেই।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy