Advertisement
E-Paper

নিট ইউজি-র আবেদনমূল্য ফেরত পেতে চান? ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমার সময়সীমা বৃদ্ধি করল এনটিএ

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল করা হয়েছিল। পুনঃপরীক্ষা ২১ জুন নেওয়া হয়েছে। তবে, পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছিল এনটিএ। এর পরই আয়োজক সংস্থার তরফে ৩-মে পরীক্ষার আবেদনমূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৪:৩০

ছবি: এআই সহায়তায় তৈরি।

নিট ইউজি-র আবেদনমূল্য ফেরত পাওয়ার আবেদন জানানো যাবে জুলাই মাসেও। এর আগে ৩০ জুন পর্যন্ত আবেদনের পোর্টাল চালু রাখার কথা ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থার তরফে ১ জুলাই ফের এই মর্মে বিশেষ ঘোষণা করা হয়। জানানো হয়েছে, ৭ জুলাই পর্যন্ত আবেদনমূল্য ফেরত পাওয়ার পোর্টাল চালু থাকছে।

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল করা হয়েছিল। পুনঃপরীক্ষা ২১ জুন নেওয়া হয়েছে। তবে, পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছিল এনটিএ। এর পরই আয়োজক সংস্থার তরফে ৩-মে পরীক্ষার আবেদনমূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

পরীক্ষার্থীদের এনটিএ-র ওয়েবসাইট মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। ব্যাঙ্কের তথ্য সঠিক এবং আপ-টু-ডেট থাকলে সরাসরি অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে যাবেন তাঁরা। তবে, দ্রুত অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এই মর্মে কোনও ফোন কল বা মেসেজ বা লিঙ্ক এলে, তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এনটিএ।

পুনঃপরীক্ষার চারদিনের মধ্যে সম্ভাব্য ‘আনসার কি’ প্রকাশিত হয়েছে। দ্রুতই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই সংক্রান্ত তথ্য জানার জন্য পরীক্ষার্থীদের এনটিএ-র ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

NEET UG 2026 NEET UG Result National Testing Agency

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy