Advertisement
E-Paper

নদিয়ায় বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া, ছোড়া হল ডিম-পাথর! তৃণমূল কার্যালয়েই ‘বন্দি’ সাংসদ, নামল কেন্দ্রীয় বাহিনী

বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েক জন নেতা-কর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৫:৪৬
(বাঁ দিকে) কালীগঞ্জের তৃণমূল কার্যালয়ের সামনে জমায়েত বিজেপি নেতা-কর্মীদের। মহুয়া মৈত্র (ডান দিকে)।

(বাঁ দিকে) কালীগঞ্জের তৃণমূল কার্যালয়ের সামনে জমায়েত বিজেপি নেতা-কর্মীদের। মহুয়া মৈত্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েক জন নেতা-কর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়েই কয়েক জন তাঁকে কালো পতাকা দেখান। ‘কে আছিস, সামনে আয়’ বলে কার্যালয়ের ভিতর ঢুকে যান তৃণমূল সাংসদ। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তাঁর অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মহুয়ার ফেসবুক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোতলার জানলা লক্ষ্য করে ডিম, পাথর এমনকি গোবর ছোড়া হচ্ছে। ডিম-হামলা থেকে রক্ষা পাননি মহুয়া নিজেও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার চার পুলিশকর্মী। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। বিজেপির মহিলা মোর্চার কয়েক জন কর্মী এখনও তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েক জন মহিলা কর্মীও। তাঁরাও পাল্টা স্লোগান দিচ্ছেন।

TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy