ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৬ ও ৭ জুনের স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
২৮ মে-র হওয়ার কথা ছিল ৬ ও ৭ জুনের পরীক্ষাটি। ইদের কারণে ওই দিন ছুটি থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনটিএ। ২৮ তারিখ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) হওয়ার কথা ছিল দু’টি শিফটে। তবে, নতুন সূচি অনুযায়ী ওই দু’টি শিফটের পরীক্ষা হবে তিন দিন ধরে।
কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
১। পরীক্ষার্থীদের https://cuet.nta.nic.in/ -এর এই ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে ‘কুয়েট ইউজি ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।
৪। লগ-ইন করার পরই অ্যাডমিট কার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন:
পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডের কাগজের নথি সঙ্গে রাখতে হবে। ২০২৬-এর কুয়েট ইউজি শুরু হয়েছে ১১ মে থেকে। প্রথমে ৩১ মে-র মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় ছুটির কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার এখন ৭ জুন পরীক্ষা শেষ হবে। এরই মাঝে ৩০ জুনের পরীক্ষা নিয়ে বিতর্ক শুরু হয়। ৩,৭৬৫ জনকে নতুন করে পরীক্ষা দিতে হবে বলে জানায় এনটিএ। ৩০ মে-র পরীক্ষাটি ৭৩,১০৬ জন দিয়েছিলেন। কিন্তু, শনিবার প্রথমার্ধের পরীক্ষা শুরুর পরই যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। সেই দিনই দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয় এনটিএ-র তরফে। সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, সমস্যার সমাধান করা হয়েছে। যদিও পরীক্ষা শেষ হওয়ার পর এনটিএ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে তিন হাজারেরও বেশি পরীক্ষার্থীর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অসম্পূর্ণ থেকে গিয়েছে। ৬৯,৩৪১ জনের বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে, বাকি অসম্পূর্ণ পড়ুয়াদের ফের পরীক্ষায় বসতে হবে। এখনও পর্যন্ত যান্ত্রিক ত্রুটির দায় স্বীকার করলেও কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্য জানায়নি এনটিএ।