Advertisement
E-Paper

যান্ত্রিক ত্রুটি নয়, সাইবার হানাই দায়ী! পোর্টালের গোলমাল নিয়ে এ বার জানাল সিবিএসই

প্রাথমিক ভাবে ১ জুন পোর্টাল চালু করার কথা জানানো হয়েছিল বোর্ডের তরফে। কিন্তু সে দিন তা বন্ধ ছিল। বার্তা এসেছিল, ‘মেরামতির কাজ চলছে’। পর দিন, ২ জুন সকাল থেকে পোর্টালে লগ-ইন করতে পারলেও আবেদন করা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন বহু পড়ুয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৭:৩৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফলাফল পূর্নমূল্যায়নের জন্য আবেদনের পোর্টাল খোলা যায়নি সোমবার ও মঙ্গলবার সকাল পর্যন্ত। সে সবের নেপথ্যে সাইবার হানাদারি, এমনই অভিযোগ তুলল বোর্ড।

প্রাথমিক ভাবে ১ জুন পোর্টাল চালু করার কথা জানানো হয়েছিল বোর্ডের তরফে। কিন্তু সে দিন তা বন্ধ ছিল। বার্তা এসেছিল, ‘মেরামতির কাজ চলছে’। পর দিন, ২ জুন সকাল থেকে পোর্টালে লগ-ইন করতে পারলেও আবেদন করা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন বহু পড়ুয়া। একের পর এক অভিযোগ দেখা যাচ্ছিল সমাজমাধ্যমে। কোনও পড়ুয়া পোর্টালে যাবতীয় তথ্য দিয়েও ঢুকতে পারেননি, আবার কোনও পড়ুয়া অভিযোগ জানানোর যথাযথ বিকল্পের সন্ধানই পাননি।

তবে, মঙ্গলবার বিকেলে সিবিএসই জানিয়েছে সব ঠিক আছে। এ দিন বেলা ৩টে পর্যন্ত প্রায় ১৬ হাজার আবেদন জমা পড়েছে। নিজস্ব এক্স হ্যান্ডলে সিবিএসই দাবি করেছে, সুরক্ষার চাদরে মোড়া থাকলেও নতুন পোর্টালেও সাইবার হানা হয়েছিল। অভিযোগ, বোর্ডের এই পোর্টালে করে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ হামলা চালানো হয়েছে। এই আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মাত্র দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠানো হয়েছে বলে দাবি বোর্ডের। সিস্টেমের ভেতরে থাকা ফাইলগুলিতে অননুমোদিতভাবে ঢোকার জন্য এক লক্ষেরও বেশি বার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ।

বোর্ডের দাবি, এই পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা সময় লেগেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্বাভাবিক ভাবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে।

প্রথমে ২৯ মে থেকে পুনর্মূল্যায়নের পোর্টাল চালু করার কথা জানিয়েছিল বোর্ড। কিন্তু সে দিন তা চালু করা যায়নি। পরে বোর্ডের তরফে জানানো হয়, পোর্টাল চালু হবে ১ জুন থেকে। কিন্তু সে দিনও দেখা যায় পোর্টাল চালু হয়নি। বোর্ডের প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কথা জানালেও ২ জুন দাবি করে সাইবার হানা হয়েছে।

CBSE 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy