Advertisement
E-Paper

পার্ক করা স্কুটার বার করতে গিয়ে মাথার ঘাম পায়ে, বহু চেষ্টার পরও সাফল্য পেলেন না তরুণী! তার পর...

পার্কিং লট থেকে স্কুটার বার করতে গিয়ে খাবি খেলেন তরুণী। তার উপর চেপে বসে এক জায়গাতেই অনেক ক্ষণ ধরে নড়াচড়া করে গেলেন। কিন্তু স্কুটার বার করে উঠতে পারলেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৪:৫৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পার্কিং লটে পার্ক করা রয়েছে স্কুটার। আশপাশে দাঁড়িয়ে রয়েছে আরও নানা গাড়ি। তার মাঝখান থেকে স্কুটার বার করতে গিয়ে খাবি খেলেন তরুণী। তার উপর চেপে বসে এক জায়গাতেই অনেক ক্ষণ ধরে নড়াচড়া করে গেলেন। কিন্তু স্কুটার বার করে উঠতে পারলেন না। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্কিং লটে সাারি ধরে পার্ক করা রয়েছে অজস্র দু’চাকা। সেগুলির মাঝে ঢুকে স্কুটার রেখেছিলেন এক তরুণী। কিন্তু সেটিকে বার করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে তাঁর। বহু চেষ্টা করেও স্কুটারটিকে বাইকগুলির মাঝ থেকে বার করে আনতে পারছেন না তরুণী। স্কুটারের উপর চেপে বসে তরুণী কখনও ডান দিকে যাচ্ছেন, কখনও আবার বাঁ দিকে। কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তা কিছুতেই ঠাহর করতে পারছেন না তরুণী। সাহায্যে এগিয়ে এলেন এক তরুণ। সেই সময় তিনি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তরুণীর কাতর অবস্থা দেখে মায়া হল তাঁর। তরুণীর বাঁ পাশে থাকা দু’চাকাটি সামান্য সরিয়ে দিলেন তিনি। অবশেষে তরুণী স্কুটারটিকে পার্কিং লট থেকে বার করতে পারলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘যশ_৫৬০০’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণী মনে হয় এখনও স্কুটার চালানো শিখে উঠতে পারেননি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সব দোষ স্কুটারের।’’

Viral Video Viral Story Funny Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy