Advertisement
E-Paper

পেটের স্বাস্থ্য ভাল রাখার চাবিকাঠি, সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে

সপ্তাহে তিন দিন, খেতে হবে এক কাপ। প্রোটিনে ভরপুর এই খাবার খেলে কী লাভ হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৪:৩৩
সপ্তাহে তিন দিন প্রোটিন সমৃদ্ধ বিশেষ খাবারটি খেলে কী লাভ হবে?

সপ্তাহে তিন দিন প্রোটিন সমৃদ্ধ বিশেষ খাবারটি খেলে কী লাভ হবে? ছবি:সংগৃহীত।

পেটের স্বাস্থ্য ভাল রাখতে কেউ দিন শুরু করেন মেথি মৌরির জলে। কেউ বেছে নেন চিয়া বা তিসি বীজ। তবে এই সবের পাশাপাশি রাখা যায় আরও একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, যা নিয়ে আলোচনা খুব বেশি হয় না।

আমিষ খান বা নিরামিষ— প্রোটিনের চাহিদা পূরণে সপ্তাহে তিন দিন পাতে রাখা যায় কাবলি ছোলা। এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় রয়েছে ১৪.৫ গ্রাম প্রোটিন, ১২.৫ গ্রাম ফাইবার, আয়রন এবং ফোলেট-সহ একাধিক খনিজ।

সপ্তাহে তিন দিন কাবলি ছোলা খেলে, ভাল থাকবে পেটের স্বাস্থ্য। কারণ, এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় প্রায় ১২ গ্রামের মতো ফাইবার থাকে। ফাইবার অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে, খাবার পরিপাকে সহায়তা করে। পেটের স্বাস্থ্য ভাল থাকার অর্থই হল সামগ্রিক ভাবে শরীর ভাল থাকা।

· কাবলি ছোলা শুধু পেট ভরাতে সাহায্য করে না, প্রোটিনের চাহিদাও পূরণ করে। কাবলি ছোলায় দ্রবণীয় ফাইবারের পাশাপাশি ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ মেলে, যা শরীরে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। সে কারণে নিয়মিত পরিমিত কাবলি ছোলা খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

· ডায়াবেটিকদের জন্যও কাবলি ছোলা ভাল। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম অর্থাৎ এই খাবার খেলে রক্তে শর্করা আচমকা বেড়ে যায় না। ফলে যাঁরা ওজন কমাতে চান বা যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরাও এই খাবারটি নির্দ্বিধায় খেতে পারেন।

· কাবলি ছোলার পুষ্টিগুণ নিয়ে নানা রকম গবেষণা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কাবলি ছোলা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে পারে।

· কাবলি ছোলায় রয়েছে রেজ়িস্ট্যান্ট স্টার্চ এবং প্রিবোয়োটিক ফাইবার, যা অন্ত্রে থাকা উপকারী ব্যাক্টেরিয়ার খাবার। ফলে কাবলি ছোলা খেলে পেট যেমন পরিষ্কার থাকবে, তেমনই কমবে প্রদাহ।

Chickpea
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy