Advertisement
E-Paper

কে, কোন শহর থেকে দেবেন নিট ইউজি-র পরীক্ষা? এনটিএ প্রকাশ করল সিটি ইন্টিমেশন স্লিপ’

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের পাশাপাশি অন্য নথিপত্র সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৫:৩১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ২১ জুন নতুন করে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক স্তরে ভর্তি হওয়ার প্রবেশিকা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি) আয়োজিত হতে চলেছে। পুনঃপরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটি)। পরীক্ষার্থীরা কে, কোন শহর থেকে পরীক্ষা দেবেন, তা এনটি-এর পোর্টাল থেকে জানতে পারবেন।

তবে এই সিটি ইনটিমেশন স্লিপটি পরীক্ষার্থীদের শুধুমাত্র তাঁদের পরীক্ষা কোন শহরে পড়েছে তা জানা যাবে। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এটি অ্যাডমিট কার্ডের বিকল্প নয়। এনটিএ আগামী ১৪ জুন ‘রি-নিট ইউজি ২০২৬’-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করতে পারে। যেখানে পরীক্ষার নির্ধারিত কেন্দ্রের ঠিকানা, রিপোর্টিংয়ের সময়সূচি এবং পরীক্ষার দিনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলি-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের পাশাপাশি অন্য নথিপত্র সঙ্গে রাখতে হবে।

‘রি-নিট ইউজি ২০২৬’-এর সিটি ইনটিমেশন স্লিপ ডাউনলোড করতে পরীক্ষার্থীদের এনটিএ-এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে থাকা সিটি ইনটিমেশন স্লিপের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর পরীক্ষার্থীরা বরাদ্দ হওয়া পরীক্ষার শহরটি দেখতে পাবেন এবং পরবর্তী প্রয়োজনের জন্য স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন।

নিট ইউজি নেওয়া হবে দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়ে যায় ৩ মে-র পরীক্ষা। এর পর নিট ইউজি-র ফের আয়োজিত হতে চলেছে আগামী ২১ জুন। ওই পরীক্ষার প্রশ্নপত্র যাঁরা তৈরি করেছেন, তাঁদের নজরবন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ-এর মতো বৈদ্যুতীন সামগ্রী ব্যবহার করা যাবে না পরবর্তী দু’সপ্তাহ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বাইরে বেরোতেও পারবেন না। সূত্রের খবর, পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে।

NEET UG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy