Advertisement
E-Paper

কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি, বেতন মিলবে ৬০ থেকে ৯০ হাজার টাকা

চিফ ম্যানেজার পদে বেতন পাবেন ৯০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৭:৩১
পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড।

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

একাধিক বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, চিফ ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৯টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন পাবেন প্রতি মাসে। ডেপুটি ম্যানেজার পাবেন ৭০ হাজার থেকে ২ লক্ষ টাকা। ম্যানেজার পদে বেতন ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা। চিফ ম্যানেজার পদে বেতন ৯০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা। পদ অনুযায়ী আবেদনের জন্য বয়স এবং প্রয়োজনীয় যোগ্যতা ভিন্ন। প্রতিটি পদে আবেদনের যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

PFC India Recruitment 2023 Power and Finance Corporation Limited Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy