Advertisement
E-Paper

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন! অবস্থান বিক্ষোভ চলছে নির্বাচনের দাবিতে

২০১৯-এর পর থেকে ক্যাম্পাসে ছাত্রভোট হয়নি। এর পলে বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধি নেই দীর্ঘ দিন। তাঁদের দাবিদাওয়া সংক্রান্ত কথা বলার সুযোগ ক্রমশ কমছে। এসএফআইয়ের দাবি, অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি-তেও আইসিসি নির্বাচন করাতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৮:১৮
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) নির্বাচন-সহ চার দফা দাবিতে আন্দোলন প্রেসিডেন্সিতে। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পড়ুয়াদের অবস্থান কর্মসূচি।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাত থেকে সরিয়ে তাঁরা নিজেদের হাতে রাখবেন। কিন্তু মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত সেই প্রক্রিয়া সংক্রান্ত প্রস্তুতি এগোয়নি।

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, ২০১৯-এর পর থেকে ক্যাম্পাসে ছাত্রভোট হয়নি। এর পলে বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধি নেই দীর্ঘ দিন। তাঁদের দাবিদাওয়া সংক্রান্ত কথা বলার সুযোগ ক্রমশ কমছে। এসএফআইয়ের দাবি, অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি-তেও আইসিসি নির্বাচন করাতে হবে।

এসএফআই প্রেসিডেন্সি ইউনিটের সেক্রেটারি ঊষাশ্রী মিত্র বলেন, “দীর্ঘ সাত বছর ক্যাম্পাসে ছাত্র নির্বাচন হয়নি। কর্তৃপক্ষ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি। দ্রুত আইসিসি নির্বাচন করাতে হবে।” পাশাপাশি তাঁরা দাবি করছেন, প্রবেশিকার জন্য অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

এ ছাড়াও, জাতীয় শিক্ষানীতি অধীনে কোর্স কাঠামো, ব্রিজ কোর্স সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা প্রকাশের দাবিও তুলেছেন তাঁরা। ক্রীড়া ও সংস্কৃতি কমিটি নিয়েও আপত্তি রয়েছে পড়ুয়াদের একাংশের। তাঁদের দাবি, নির্বাচিত ছাত্র প্রতিনিধির বাদ দিয়ে কোন কমিটি তা বৈধ হতে পারে না। তাই এটি অবিলম্বে ওই কমিটি বাতিল করতে হবে।

গত সোমবার থেকে এই অবস্থান আন্দোলন শুরু হয়েছে যা এখন‌ও চলছে। বুধবার ঊষাশ্রী বলেন, “আমরা পদক্ষেপ দাবি করছি। যতক্ষণ না কর্তৃপক্ষ লিখিত আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবস্থান চলবে।”

Presidency University Protest Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy