Advertisement
E-Paper

এসবিআই-তে চাকরি করতে চান? বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

ভাইস প্রেসিডেন্ট, প্রোগ্রাম ম্যানেজার, ম্যানেজার কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং, কমান্ড সেন্টার ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩১
ব্যাঙ্কে চাকরির সুযোগ।

ব্যাঙ্কে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে আগেই ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট, প্রোগ্রাম ম্যানেজার, ম্যানেজার কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং, কমান্ড সেন্টার ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি ’২৩ পর্যন্ত করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

মোট শূন্যপদের সংখ্যা ৯। ১ জন ভাইস প্রেসিডেন্ট, ৪ জন প্রোগ্রাম ম্যানেজার, ১ জন ম্যানেজার কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং এবং ৩ জন কমান্ড সেন্টার ম্যানেজার নিয়োগ করা হবে।

যোগ্যতা:

ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিসিএ (ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন) /বিএসসি (ব্যাচেলর অফ সায়েন্স) ডিগ্রি থাকতে হবে।

প্রোগ্রাম ম্যানেজারের পদে আবেদনের বয়ঃসীমা ৩৫ বছর। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিসিএ (ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন) /বিএসসি (ব্যাচেলর অফ সায়েন্স) ডিগ্রি থাকতে হবে।

ম্যানেজার কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং এবং কমান্ড সেন্টার ম্যানেজার পদের জন্য ৪০ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।

নিয়োগ-প্রক্রিয়া

আবেদনের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের নাম বাছাই করা হবে। এর পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। এবং পরবর্তী ধাপ অনুযায়ী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

যে সমস্ত প্রার্থী আবেদন করতে চান, তাঁদের প্রথমে এসবিআই এর sbi.co.in ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘কেরিয়ার’-এ গিয়ে ‘জয়েন এসবিআই’ এবং ‘কারেন্ট ওপেনিংস’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবসাইটটি দেখুন— sbi.co.in

State Bank of India SBI Bank Job Govt Job WB Govt Jobs Recruitment Vacancy Eligibility India West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy