E-Paper

পুনর্গঠনের বার্তা বেণুগোপালের, বৈঠকে বিতণ্ডাও

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের পরিস্থিতি ও সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা করতে দু’দিনের সফরে কলকাতায় এসেছেন বেণুগোপাল। ‘সংগঠন সৃজন’ কর্মসূচিতে এ রাজ্যেও বিজেপির ধাঁচে লোকসভা কেন্দ্রভিত্তিক সাংগঠনিক জেলা তৈরি করতে চাইছে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৭:১১
কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে এআইসিসি - র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিধান ভবনে।

কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে এআইসিসি - র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিধান ভবনে। — নিজস্ব চিত্র।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও এখন বিজেপি সরকার। ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জনতার অসন্তোষ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দুই সরকারের বিরুদ্ধেই সর্বাত্মক আন্দোলনে বাংলার সংগঠনকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। তবে তাঁর উপস্থিতিতেই বিতণ্ডায় জড়িয়ে পড়লেন দলের নেতাদের একাংশ। তার জন্য বেণুগোপালের তিরস্কারের মুখেও পড়তে হল তাঁদের।

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের পরিস্থিতি ও সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা করতে দু’দিনের সফরে কলকাতায় এসেছেন বেণুগোপাল। ‘সংগঠন সৃজন’ কর্মসূচিতে এ রাজ্যেও বিজেপির ধাঁচে লোকসভা কেন্দ্রভিত্তিক সাংগঠনিক জেলা তৈরি করতে চাইছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে সোমবার রাজ্য ও বর্তমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বেণুগোপাল ব্যাখ্যা করেছেন, এআইসিসি-র প্রতিনিধিরা লোকসভা কেন্দ্রওয়াড়ি সফরে এসে ৭ দিন করে এলাকায় থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে নতুন সাংগঠনিক জেলা গঠন ও তার নেতৃত্ব বেছে নেওয়া হবে। তবে সূত্রের খবর, এই বৈঠকেই মুশির্দাবাদ ও মধ্য কলকাতা জেলার দুই সভাপতি মনোজ চক্রবর্তী ও মানস সরকারের মধ্যে বচসা বাধে। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বর্তমান প্রদেশ নেতৃত্ব ও তাঁদের ‘ঘনিষ্ঠ’ অংশের টানাপড়েন অনেক দিন ধরেই চালু। দু’তরফই একে অপরের বিরুদ্ধে পরস্পরকে অন্ধকারে রেখে নানা কর্মসূচির অভিযোগ তুলে চলেছে। সেই সূত্রেই এ দিন দুই জেলা সভাপতির গোলমাল বেধেছিল বলে সূত্রের খবর। যার জেরে অসন্তোষ প্রকাশ করেছেন বেণুগোপাল। দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলোচনার পরে আজ, মঙ্গলবার বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা এআইসিসি-র সাধারণ সম্পাদকের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy