Advertisement
E-Paper

একাদশের পুরনো পদ্ধতি ছেড়ে সেমেস্টারে যোগ দিতে পারবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা, বিজ্ঞপ্তি সংসদের

এত দিন পর্যন্ত পুরনো পাঠ্যক্রমে যারা একাদশ শ্রেণিতে পড়েছে তারা শুধু পুরনো পাঠ্যক্রমে এবং পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে পারত। এ বার পড়ুয়ারা বাড়তি সুযোগ পাবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:০১

— প্রতীকী চিত্র।

পুরনো পাঠ্যক্রমের পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠে সেমেস্টার পদ্ধতিতে যোগ দিতে পারবে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এত দিন পর্যন্ত পুরনো পাঠ্যক্রমে যারা একাদশ শ্রেণিতে পড়েছে তারা শুধু পুরনো পাঠ্যক্রমে এবং পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে পারত। এ বার পড়ুয়ারা বাড়তি সুযোগ পাবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এ দিন সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, নতুন নিয়মের ফলে পড়ুয়ারা সুযোগ পাবে। যদি তারা সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চায় তাদের কাছে বিকল্প থাকবে। যদি তারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে ইচ্ছুক হয় তা হলে সংসদের পোর্টালে ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে।

১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ফর্ম পূরণ করা যাবে বলে জানান সংসদ সভাপতি। সে ক্ষেত্রে স্কুলের লগ-ইন ব্যবহার করতে হবে। সংসদের অনুমোদনের পরেই ওই পড়ুয়া নতুন সেমেস্টার পদ্ধতির দ্বাদশ শ্রেণিতে যোগ্য হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে যারা পুরনো পাঠ্যক্রমে এবং পদ্ধতিতেই পরীক্ষা দিতে চায়, তাদের এই ফর্ম পূরণ করতে হবে না। পাশাপশি যারা একাদশ শ্রেণিতে পাশ করতে পারেনি তারা আবার নতুন করে সেমেস্টার পদ্ধতির জন্য আবেদন করতে পারবে। তাদের পূর্বের রেজিস্ট্রেশন এমনিতেই বাতিল হবে।

তবে নির্বাচিত বিষয় নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতেই পারে একাদশ শ্রেণিতে কোনও পড়ুয়া যে যে বিষয় নিয়ে পড়েছিল, নতুন সেমেস্টার পদ্ধতিতে সে বিষয়ে খানিক বদল হয়েছে। যেমন কেউ যদি ডেটা সায়েন্স নিয়ে পড়ে থাকে, তাকে সেই বিষয়ের পরিবর্তে দ্বাদশে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে বেছে নিতে হবে এআই অ্যান্ড ডেটা সায়েন্স।

নতুন বিধি প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন, “পড়ুয়াদের সুবিধার্থেই এই ব্যবস্থা। যাতে আগামী দিনে তাদের পক্ষে পড়াশোনা আরও সহজ হয়।”

WBCHSE 2026 new syllabus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy