Advertisement
E-Paper

ন্যানোটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী! কোথায় ভর্তি হওয়ার সুযোগ কোথায়? কী ভাবে আবেদন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে জয়েন্ট মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামের অধীনে ন্যানোটেকনোলজি-সহ ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার শাখার বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৫৮
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর থেকে ন্যানোটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে জয়েন্ট এমটেক-পিএইচডি প্রোগ্রামের অধীনে ওই বিষয়টি পড়ানো হবে। অনলাইন পোর্টাল মারফত উল্লিখিত বিভাগে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের তরফে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার শাখার বিভিন্ন বিভাগে জয়েন্ট মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামের জন্য ভর্তি নেওয়া হবে। এ ক্ষেত্রে পড়ুয়ারা সরাসরি স্নাতকোত্তর স্তরের পড়াশোনার পর পিএইচডি করার সুযোগ পাবেন। ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যে সব বিভাগে ভর্তি হওয়ার সুযোগ থাকছে, সেগুলি হল— এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, মেটালার্জি, মেটিরিয়ালস, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ওশন ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিক অ্যান্ড ওয়াটার রিসোর্সেস, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, জিয়োসায়েন্সেস, বায়োকেমিক্যাল, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি।

এ ছাড়াও সিটি প্ল্যানিং, ইনফ্রাস্টাকচার ডিজ়াইন অ্যান্ড ম্যানেজমেন্ট, এনার্জি সায়েন্স, মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়েও জয়েন্ট মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। উল্লিখিত বিষয় নিয়ে পড়তে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) পাশ করা প্রয়োজন। তবেই, উল্লিখিত বিষয়ে ভর্তির আবেদন জমা দিতে পারবেন।

Advertisement

আবেদন জমা দেওয়ার জন্য ৫০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। আবেদন খতিয়ে দেখার পর প্রার্থীদের গেট-এ প্রাপ্ত স্কোরের ভিত্তিতে কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। জয়েন্ট মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার পর প্রথম দু’বছর পড়ুয়াদের সাম্মানিক বাবদ মাসে ১২,৪০০ টাকা দেওয়া হবে। এর পর পিএইচডি-র প্রথম দু’বছরে মাসে ৩৭,০০০ টাকা এবং তার পরের তিন বছরে মাসে ৪২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের শেষ দিন ১৮ এপ্রিল।

IIT Kharagpur admission Online Applications Research Work
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy