Advertisement
E-Paper

তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতকের সুযোগ, কোন প্রবেশিকায় উত্তীর্ণ হলে ভর্তি? শর্ত জানাল মিজ়োরাম বিশ্ববিদ্যালয়

মিজ়োরাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রির অধীনে তথ্যপ্রযুক্তি (ইনফরমেশন টেকনোলজি), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি পড়ার সুযোগ থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:৩৭
মিজ়োরাম বিশ্ববিদ্যালয়।

মিজ়োরাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তি হতে চান? সর্বভারতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হলেই সেই সুযোগ মিলবে। মিজ়োরাম বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রির অধীনে তথ্যপ্রযুক্তি (ইনফরমেশন টেকনোলজি) বিষয়ে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এ ছাড়াও ওই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েও স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে।

আগ্রহীদের ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় তাঁদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবেই উল্লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক স্তরে আগ্রহীরা ভর্তি হতে পারবেন।

এ ছাড়াও ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় সেমেস্টারেও ভর্তি নেবে মিজ়োরাম বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে যাঁরা উল্লিখিত বিষয় তিন বছরের ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন। ডিপ্লোমার পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। আগ্রহীদের ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের পোর্টাল ১০ মে পর্যন্ত চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ১৯ মে স্নাতক এবং ল্যাটারাল এন্ট্রির জন্য বাছাই করা পড়ুয়াদের নাম প্রকাশ করা হবে। ল্যাটারাল এন্ট্রির জন্য প্রবেশিকা ২ জুন হতে চলেছে। সেই পরীক্ষার ফল এবং স্নাতকে ভর্তির মেধাতালিকা ৩ জুন প্রকাশিত হবে।

Engineering Students online admission UG Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy